By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোরে ২০ বস্তা সরকারী সার উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোরে ২০ বস্তা সরকারী সার উদ্ধার
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোরে ২০ বস্তা সরকারী সার উদ্ধার

Last updated: 2024/01/15 at 8:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোর সদর উপজেলার ইউপি চেয়াম্যান সোহরাব হোসেনের গোডাউন থেকে আরও ২০ বস্তা সরকারী বিএডিসির এমওপি সার উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান চেয়ারম্যানের গোডাউনে অভিযান চালিয়ে এ সার জক্দ করে। পরে চেয়ারম্যানের ছেলে সোহেলের কাছ থেকে সেই সার জব্দ করা হয়েছে। এছাড়া দোকান মালিক শাহাবুউদ্দিন আহম্মেদকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, চেয়ারম্যানের ছেলে সোহেল উদ্ধার হওয়া সারের বৈধ দাবি করে একটি ক্যাশমেমো প্রদান করেছেন। যা নিয়ে তদন্ত শুরু করেছে সদর উপজেলা কৃষি কর্মকর্তা। কিন্তু কোন দোকান থেকে এসব সার কেনা হয়েছে তার নাম জানাননি কৃষি কর্মকর্তা হাসান আলী। আগামিকাল জানানো হবে বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে রজস্য তেরী হয়েছে সাধারণ মানুষের মাঝে। কৃষি কর্মকর্তাকে নিয়ে নানা গুঞ্জণ উঠেছে।

সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান জানান, চেয়ারম্যানের ছেলে সোহেল একটি ক্যাশমেমো দেখিয়েছেন যা যাচাই বাছাই চলছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা ( বিষয়টি নিয়ে সরেজমিনে অনুসন্ধান করতে মাঠে নেমেছে। যদি এ সারের বৈধতা না পাওয়া যায় তাহলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য এরআগে রোববার সন্ধ্যায় ঝুমঝুমপুরের জেয়ারম্যান সোহরাবের গোডাউন থেকে তারই নির্দেশে হামিদপুর গ্রামে ২০ বস্তা সরকারি এমওপি সার হামিদপুর বাজারের নয়ন এন্টারপ্রাইজে আনেন নসিমন চালক সাইফার আলী । সার, সিমেন্ট ও কীটনাশক বিক্রেতা শাহাব উদ্দিন আহম্মেদের কাছে তা বিক্রি করার অভিযোগে স্থানীয়রা তাদেরকে ২০ বস্তা সারসহ হাতে নাতে ধরেন। বিক্ষুব্ধ জনতা পুলিশকে খবর দিয়ে তাদেরকে সোপর্দ করে। রাতেই সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান ঘটনাস্থলে হাজির হন। পরে চেয়ারম্যানের ঝুমঝুমপুরের গোডাউনে অভিযান চালান। সেসময় কাউকে না পেয়ে তালাবদ্ধ করে রাখা হয় গোডাউন। সকালে ঝুমঝুমপুরের সেই গোডাউন থেকে আরও ২০ বস্তা সার উদ্ধার করা হয়।এবিষয়ে চেয়ারম্যান সোহরাব হোসেনের মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। সকাল থেকেই উত্তেজিত জনগন পুরো এলাকায় অবস্থান করছেন। তারা বলছেন শুধুই সার চুরিই নয়, চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ধরণের অনিয়মের সাথে জড়িত। তিনি টাকা ছাড়া কিছুই চেনেন না। একই সাথে এসব বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।তারা বলছেন, একটি মহল বিষয়টি ধামাচাপা দিতে পাইতারা করছে। মুল ঘটনা ভিন্ন খাতে নিতে একটি ক্যাশমেমো ব্যবহার করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর উপশহরে মাদকের নিরাপদ আখড়া, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
Next Article যশোরে স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকা চুরি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?