By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোর কৃষি জোনের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর কৃষি জোনের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর কৃষি জোনের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

Last updated: 2023/11/10 at 1:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চলতি রবি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কৃষি জোনের আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ৫৮ হাজার ৮৮৩ মেট্রিক টন রসুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন জানান, চলতি মৌসুমে (২০২৩-২৪) এ কৃষি জোনের আওতায় ঝিনাইদহ জেলায় সবচেয়ে বেশি জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।এ জেলায় রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২হাজার ৫০৭ হেক্টর জমিতে।এছাড়া যশোর জেলায় রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০০ হেক্টর জমিতে, মাগুরা জেলায় রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫৫ হেক্টর জমিতে, কুষ্টিয়া জেলায় রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১হাজার ৫০০ হেক্টর জমিতে,মেহেরপুর জেলায় রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২৫ হেক্টর জমিতে এবং চুয়াডাঙ্গা জেলায় রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫৫ হেক্টর জমিতে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, হেক্টর প্রতি উৎপাদন ৯.২৮ টন হিসেবে ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে ৫৮ হাজার ৮৮৩মেট্রিক টন রসুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন আরও জানান, গত বছর রসুন চাষ করে লাভবান হয়েছেন এ অঞ্চলের কৃষকরা। অনেক প্রান্তিক ও বর্গাচাষি অর্থকরী এ ফসল চাষে দিন দিন ঝুঁকে পড়ছেন। লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রসুন চাষ। এছাড়া কৃষি অফিসের পক্ষ থেকে রসুন চাষিদের উদ্বুদ্ধকরণ, পরামর্শ, মাঠ দিবস, উঠান বৈঠক, নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বাজারে রশুনের দাম ভালো থাকায় এ অঞ্চলে রসুন চাষ দিন দিন বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে রশুনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের আনন্দ মিছিল
Next Article বটিয়াঘাটায় প্রগতিশীল নারী কৃষকদের প্রশিক্ষণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়িকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন, ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?