By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যশোর খাজুরায় নয়ন হত্যা মামলার পুনঃতদন্তে পুনঃচার্জশিট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর খাজুরায় নয়ন হত্যা মামলার পুনঃতদন্তে পুনঃচার্জশিট
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর খাজুরায় নয়ন হত্যা মামলার পুনঃতদন্তে পুনঃচার্জশিট

Last updated: 2023/06/25 at 12:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি........
SHARE

যশোর অফিস : যশোর খাজুরার শর্শুনাদহ গ্রামের কলেজ ছাত্র নয়ন হত্যা মামলায় মুরগী খামারীর মালিক ইসরাফিলকে অভিযুক্ত করে পুনঃচার্জশিট দিয়েছে কোতয়ালি থানা পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার এজাহারনামীয় তিন আসামির অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে এসআই আনছারুল হক আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, নয়ন খাজুরা সরকারি শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। প্রতিবেশীর এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে মেয়ের প্রেমিককে তার পরিবার মেনে নিতে পারেনি। আসামি মাহাবুর রহমান তার ভাতিজীর সাথে সম্পর্ক না রাখার জন্য নয়নকে হুমকি দেয়। ২০১৮ সালের ১৫ জুলাই রাতে খেলা দেখে বাড়িতে এসে খাওয়া শেষে মোবাইল ফোনে কল আসলে নয়ন বাড়ি থেকে বের হয়ে আর ফেরিনি। পরদিন সকালে ই¯্রাফিলের মুরগীর খামারের পাশ থেকে নয়নের লাশ উদ্ধার করে স্থানীয়রা বাড়ি নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের পিতা সফিয়ার রহমান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে ২০১৮ সালের ২৮ অক্টোবর কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। আসমিরা হলো শর্শুনাদহ গ্রামের মৃত আমজেদ তরফদারের ছেলে মাহবুর রহমান, আসিরউদ্দিন তরফদারের স্ত্রী খুকুমনি ও মেয়ে রিয়া।

মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ ও ডিবি তদন্তের দায়িত্ব পায়। তদন্ত শেষে দুর্ঘটনাবসত হত্যার অভিযোগে মুরগীর খামারের মালিক ইসরাফিলকে অভিযুক্ত ও অপর তিন আসামির অব্যহতির আবেদন জানিয়ে চার্জশিট জমা দেয়া হয়। সর্বশেষ মামলার বাদী চার্জশিটের উপর নারাজি আবেদন করলে কোতয়ালি থানা পুলিশকে পুণঃতদন্তের আদেশ দেয় আদালত। মামলার তদন্ত শেষে মুরগীর খামারে শিয়ার ধারা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে নয়নের মৃত্যু হওয়ায় খামার মালিক ই¯্রাফিলকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ইসরাফিল জামিনে আছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে চাঁদার দাবিতে বিসিক শিল্পনগরীতে হামলা
Next Article যশোরে পৈত্রিকসম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 7 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?