By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোর খোলাডাঙ্গায় ১০ লাখ টাকার চাঁদা দাবি, বাড়ির মালিককে মারপিট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর খোলাডাঙ্গায় ১০ লাখ টাকার চাঁদা দাবি, বাড়ির মালিককে মারপিট
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর খোলাডাঙ্গায় ১০ লাখ টাকার চাঁদা দাবি, বাড়ির মালিককে মারপিট

Last updated: 2024/02/18 at 2:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
প্রতীকী ছবি........
SHARE

যশোর অফিস : যশোরে বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মালিককে মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার শহরতলীর খোলাডাঙ্গা গ্রামের শেখ মোহাম্মদ মনিরুজ্জামান রিপন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন। আসামিরা হলো খেলাডাঙ্গা গ্রামের স-মিলের পিছনে শরিফুল ইসলামের ছেলে ডাক্তার সুমন, খোলাডাঙ্গা মফিজপাড়ার মৃত নঈম খানের ছেলে নাফিস রিমন ও ধর্মতলা বৌ-বাজার এলাকার আসাদুজ্জামান আসাদের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

বাদী মনিরুজ্জামান রিপন মামলায় জানিয়েছেন, তার চাচাতো ভাই তুষার শেখ খোলাডাঙ্গা জনতা স-মিলের পিছনে সাড়ে ৭ শতক জমি কিনে ৬ তলা ফাউন্ডেশনে বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে আসামিরা বাদীর নির্মানাধীন ভবনের কাছে আসে। এসময় তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় পিস্তল দিয়ে গুলি করার জন্য উদ্যত হয়। এরপরে তাদেরকে ছুরিকাঘাত করে। ঠেকাতে গেলে বাদীর চাচাতো ভাই তুষারকেও মারপিটসহ ছুরিকাঘাত করে। এসময় তাদের কাছ থেকে তিন লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বাদীদের হত্যার হুমকি দিয়ে চলে যায়। এরপরে তাদের দুই ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা করা হয়। এই ঘটনায় গতকাল ১৭ ফেব্রুয়ারি থানায় মামলা করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের এসআই হেলাল উজ্জামান বলেছেন, আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনি ও আলফার গণসংযোগ
Next Article কোকা-কোলা বাংলাদেশের শতভাগ শেয়ার কিনছে তুরস্কের আইসেক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 9 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?