By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যশোর হৈবতপুরে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > যশোর হৈবতপুরে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর হৈবতপুরে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Last updated: 2024/08/12 at 9:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর গণতন্ত্রের প্রথম ধাপ উত্তোরণ হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে গণতন্ত্রের বিজয় সেই দিন অর্জিত হবে, যেদিন বাংলাদেশের মানুষ তার পছন্দের ব্যাক্তিকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে পারবো।

সোমবার যশোর সদর উপজেলার হৈবুতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাতমাইল বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার রাতে নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত বড় বাজারে সর্বস্তরের ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দের সাথে সম্প্রীতি সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগের বর্বরতার কথা ভুলে যায়নি। তাদের গুন্ডা বাহিনীর নির্যাতন নিপীড়ন আর দেখতে চাই না। তাই শেখ হাসিনার গুন্ডাবাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে করে ওই সন্ত্রাসীরা কোন ভাবে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। যার শরীরে শহীদ জিয়াউর রহামনের আদর্শ রয়েছে, যিনি তরিকুল ইসলামের জীবন থেকে রাজনীতি শিখেছেন, তিনি কোন দিন কারও প্রতিপক্ষ হতে পারেন না। আমি বিশ্বাস করি বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের ভাইয়ের জনগণের কাতারে আছে, জনগণের পাশে আছে। যে অনাচার আওয়ামী লীগ করেছে, সেই অনাচার বিএনপির কোন নেতাকর্মীকে করতে দেব না। যদি দলের কেউ অনাচারে লিপ্ত হয়, তাহলে ওই সন্ত্রাসীদের শায়েস্তা করার আগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবো।

সমাবেশে হৈবুতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সদর উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আব্দার হোসেন খান, আব্দুর রহিম, সাতমাইল বাজারের ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, সনাতন ধর্মাবলম্বী নেতা তারাপদ ঘোষ, বিএনপি নেতা ও হৈবুতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়
Next Article শ্যামনগরে স্বামীকে জবাই করে হত্যা করলো স্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?