By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যাদের অভিভাবক ভাবতাম তাদের কাউকে পাশে পাইনি: পরীমনি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > যাদের অভিভাবক ভাবতাম তাদের কাউকে পাশে পাইনি: পরীমনি
জাতীয়বিনোদন

যাদের অভিভাবক ভাবতাম তাদের কাউকে পাশে পাইনি: পরীমনি

Last updated: 2021/06/15 at 10:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


জন্মভূমি ডেস্ক
দেশের সবেচেয়ে আলোচিত ইস্যু পরীমনি। গেল কিছুদিন আগে এক ব্যবসায়ী কতৃক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন এ নায়িকা। এরপর এক সংবাদ সম্মেলনে সে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি এবং নির্যাতনকারীর বিচার দাবি করেন। এরপর থেকে পরীমনিকে তার বনানীর বাসায় ২৪ ঘণ্টা পুলিশ পাহারার রাখা হয়। এরইমধ্যে অভিযুক্তদের অনেকেই গ্রেপ্তার হন।
অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন পরীমনি। বাংলাদেশ জার্নালকে এ নায়িকা বলেন, গতকাল পর্যন্ত আমাকে সবাইকে কাঁদতে দেখেছেন, এখন আমি একটু একটু হাসতে পারছি। সত্যি আজ নিজেকে অনেক সাহসী মনে হচ্ছে। গতকাল পর্যন্ত মরা মানুষের মতো ছিলাম। যখন টিভিতে দেখলাম দোষীরা গ্রেপ্তার হয়েছে তখনই নিজে থেকে দাঁড়ানোর শক্তি পেয়েছি।
তিনি আরও বলেন, ক্রেডিটটা মিডিয়া কর্মীদের। আমার সাংবাদিক ভাইদের। তাদের বিকল্প ছিল না। এছাড়া প্রশাসন দেখিয়ে দিয়েছে যে, আমাদের আইন কতোটা শক্তিশালী। তারা চাইলেই সবকিছু পারে। অভিযুক্তদের বিরুদ্ধে এত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এটা কখনো ভাবিনি আমি। এমন একটা পরিস্থিতিতে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাহায্য চেয়েছিলাম। সেখানে গিয়েছিলাম কিন্তু কোনো উপকার পাইনি। আমি আমার অভিভাবক হিসেবে কাউকে খুঁজে পাইনি তখন। চারদিনে আমার জীবনে যা ঘটেছে, আগে কখনো ঘটেনি। ঘটনাটির পর শুরু থেকে যাদের কাছে গিয়েছি তারা প্রত্যেকেই আমাকে থামিয়ে দিয়েছেন। এরপর থেকে আমি নিজে খুবই ইনসিকিউরড অনুভব করি।
ভবিষ্যতে এ ঘটনার রেশে পুনরায় কোনো ঝামেলার আশঙ্কা করছেন কী? পরীর জবাব, আমার কাছে যা প্রমাণ ছিলো তা জমা দিয়েছি। আমি চাই ওইদিনকার সিসিটিভির ফুটেজগুলো দ্রুত সংগ্রহ করা হোক। সেখানে সবগুলোই রেকর্ড আছে। তবে সেখানকার ওয়েটাররা আমাকে খুব সাহায্য করেছে তাদের কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব। বারবার লাইট বন্ধ করতে বলা হলেও তারা লাইট বন্ধ না করে সুইচ ধরে দাঁড়িয়েছিল। তারা সাহায্য না করলে হয়তো ওইদিন আমাকে মেরে ফেলতো সেখানে।
এই ঘটনার রেশ আজীবন থেকে যাবে। যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তি না হয় আমি শান্তি পাব না। যে অপরাধটা আমার সাথে করেছে এই অপরাধের সর্বোচ্চ শাস্তির বাস্তবায়ন চাই। সবাই এখন যেমন বিষয়টি গুরুত্ব দিচ্ছেন, এটির যদি সর্বোচ্চ শাস্তি হয়। তাহলে ভবিষ্যতে হয়তো আর অন্যদের সাথে এমনটি হবে না। ভুক্তভোগী কেন সুইসাইড করে আমি কয়েকদিনে হাড়ে হাড়ে টের পেয়েছি। নায়িকা পরীমনি না হলে আমাকে সুইসাইড করতে বাধ্য করা হতো। যাদের কাছে জানাতে গিয়েছি তারা আমার মান ইজ্জত নিয়ে ভাবতে বলেছেন। অন্যদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অপরিচিত কাউকে বিশ্বাস করা উচিত না। এমন যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সত্যটা বলেই মরো। যদি শিকার হয়ে যদি কেউ মরে যায় তাহলে সেই মরে যাওয়াটা কোনো সমাধান নয়। মরে গেলে কোন সমস্যা বা রহস্যের জট খুলে না।
অভিযোগ আছে আপনি নিজেই একটা সময় সাংবাদিকদের সাথে দুর্বব্যবহার করেছিলেন! এ প্রশ্নে পরীমনি বলেন, যদি কারও সাথে দুর্বব্যবহার করে থাকি তাহলে তার সাংবাদিকতার জন্য নয়, সেই ব্যক্তির আচরণের জন্য করেছি। তারা কখনোই প্রকৃত সাংবাদিক ছিল না। নামে মাত্র ছিল। যারা সত্যিকারের সাংবাদিক তারা শুরু থেকে আমাকে সাপোর্ট করেছেন। আমিও তাদের সম্মান দিয়েছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 15, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবশেষে চলচ্চিত্র শিল্পী সমিতির ‘তীব্র নিন্দা জ্ঞাপন’
Next Article করোনায় আরও ৫০ জনের মৃত্যু, শনাক্ত ৩৩১৯
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?