By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যাযাবর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করতে চায় বেদে সম্প্রদায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > যাযাবর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করতে চায় বেদে সম্প্রদায়
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

যাযাবর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করতে চায় বেদে সম্প্রদায়

Last updated: 2024/02/07 at 6:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : আধুনিক সমাজে একটি পিছিয়ে পড়া একটি যাযাবর জনগোষ্ঠীর নাম হচ্ছে বেদে সম্প্রদায়। পথে পথেই যাদের কেটে যায় পুরোটা জীবন। শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ বাসস্থান তাদের ধরা-ছোঁয়ার বাইরে। এই সস্প্রদায়ের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের বেড়ে ওঠাও যেন বিভীষিকাময়। কিন্তু আধুনিক সমাজের সাথে এগিয়ে চলতে এদের অনেকেই পেশা পরিবর্তন করে সমাজের মূলধারায় ফিরতে চায়। তাদের শিশুরাও স্বপ্ন দেখে পরিবর্তনের, হতে চায় চিকিৎসক ও শিক্ষক। তরে প্রয়োজনীয় সরকারি সুযোগ সুবিধার অভাবে কোথাও স্থায়ী হতে পারছে না তারা। তাদের অভিযোগ কেউ তাদের খোঁজও নেয় না। পায় না কোন ধরনের সরকারি সুযোগ সুবিধা। সরজমিনে বাগেরহাটের ফকিরহাটের কাটাখালি ও সদর উপজেলার মুনিগঞ্জ অস্থায়ী বেদে পল্লীতে গিয়ে কথা হয় সেখানকার বাসিন্দাদের সাথে। তারা জানান, একটা সময় ছিলো যখন বেদে সস্প্রদায়ের লোকেরা উপকূলীয় এলাকা গুলোতে নৌ বহরে চলাচল করতো। তবে সে সব এখন অতীত হতে চলেছে। অধিকাংশ বেদেরা এখন নৌকা বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলায় এক থেকে দুই মাস অস্থায়ী ভাবে বসবাস করছে। বর্তমানে বাগেরহাট সদর, ফকিরহাট ও মোল্লারহাট উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছে একাধিক বেদে বহর। এসব বহরের লোকেরা পলিথিনের অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছে। এদের অনেকেই পেশা পরিবর্তন করে এই যাযাবর জীবন বাদ দিয়ে সমাজে স্বাভাবিক ভাবে বসবাস করতে চায়। বাগেরহাটে বসবাস করা অনেকেই ভাড়া বাসায় ও জমি কিনে স্থায়ী হওয়ার চেষ্টা করলেও কোন ধরনের সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ার সেটাও হয়ে উঠছে না বলে অভিযোগ তাদের।
কাটাখালি বেদে পল্লীর সরদার ইসরাফিল হাওলাদার বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে এই কাটাখালি বেদে পল্লীতে আমি বসবাস করি। আমাদের এখানে ২০টি বেদে ঘর রয়েছে। এছাড়া আরও ৫০টি অস্থায়ী ঘর এখানেন ছিলো, যারা প্রায় এক মাস আগে চলে গেছে। আমি ফকিরহাটের পিলজঙ্গ ইউনিয়নের বাসিন্দা। আমার জাতীয় পরিচয়পত্র আছে। খুব কষ্ট করে মেম্বার ও চেয়ারম্যানের কাছে বারবার ধরনা দিয়ে আমি এই ইউনিয়নের বাসিন্দা হয়েছি। তবে আমি বাসিন্দা হলেও সরকারি কোন সুযোগ সুবিধা পাইনি। আমার মত অনেকেই আছে যারা দীর্ঘদিন এখানে বসবাসের ফলে এই ইউনিয়নের বাসিন্দা হয়েছেন। তবে আমরা কেউই সরকারি কোনো সুযোগ সুবিধা পাই না কখনও। আমরা তো সবাই ভূমিহীন সরকার তো ভূমিহীনদের জন্য ঘর এবং জমির ব্যবস্থা করেছে। আমরা এমনই হতভাগ্য সম্প্রদায় যারা সরকারি ঘর কিংবা জমি কিছুই পায়নি। আমাদের এখন আর আগের মতন ইনকাম নাই। তাই অনেক পরিবারই তাদের বাপ-দাদার পেশা পরিবর্তন করেছেন। আমাদের অনেকেই এখন সমাজের মূলধারায় ফেরার জন্য সংগ্রাম করছেন।একই পল্লীর বাসিন্দা আলেয়া বেগম বলেন, দীর্ঘ ২০ বছর ধরে এই এলাকায় বসবাস করছি। আমরা বেদে সম্প্রদায়ের লোকজনের মূল পেশা হচ্ছে সাপ ধরা, সাপের খেলা, শিঙ্গা লাগানোসহ বিভিন্ন কবিরাজি চিকিৎসা। তবে মানুষ এখন আমাদের চিকিৎসা সেবা নিতে চায় না। এ কারণে আগের মতন আয় রোজগারও নেই। আমাদের অনেকেই এখন পেশা পরিবর্তন করেছেন। এই যাযাবর জীবন বাদ দিয়ে আমিও পরিবার নিয়ে স্থায়ী হওয়ার চেষ্টা করছি।
একই পল্লীর ১০ বছরের শিশু তাবাসসুম খাতুম বলেন, পলিথিনের ঝুপড়ি ঘরে থাকতে আমার ভালো লাগেনা। আমি তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করি। বড় হয়ে আমি ডাক্তার হতে চাই। একই পল্লীর আরেক শিশু বরকতুল বলেন, আমিও তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করি। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বলেন, বর্তমান সরকার সমাজের সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর আওতায় বেদে সম্প্রদায়সহ অন্যান্য যে জনগোষ্ঠী আছে তাদের নিয়েও সরকার কাজ করছে। এদের মধ্যে বিশেষ করে বেদে সম্প্রদায় এর জন্য সরকারের সামাজিক যে নিরাপত্তা কর্মসূচি রয়েছে এর আওতায় তাদের বিভিন্ন কাজের উপর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া সম্ভব। সে ক্ষেত্রে তাদের আমাদের কাছে আসতে হবে এবং সমস্যাগুলো বলতে হবে। এছাড়া আমি নিজেও খোঁজখবর নিব, যারা ইতিমধ্যে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন বা বাসিন্দা হয়েছেন তাদের বিষয়টি বিবেচনা করে সরকারি জমিতে ঘর এবং জমির বরাদ্দ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে। এছাড়া অবহেলিত ও সুবিধা বঞ্চিত এ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সমাজের সকলের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফুলতলায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
Next Article ইমাম হোসেনকে অমানুষিক নির্যাতন করে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে পুলিশ: বিএনপির অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 3 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 day ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?