By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যুক্তরাজ্যে পোশাক আমদানি কমেছে ৮.৬৭%
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > যুক্তরাজ্যে পোশাক আমদানি কমেছে ৮.৬৭%
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

যুক্তরাজ্যে পোশাক আমদানি কমেছে ৮.৬৭%

Last updated: 2024/01/10 at 7:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গত বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের পোশাক আমদানির অর্থমূল্য ছিল ২৪২ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ৮৬৬ পাউন্ড। ২০২২ সালের একই সময়ে যার অর্থমূল্য ছিল ২৬৫ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার ৪৭৪ পাউন্ড। এ হিসেবে ২০২৩ সালের ১০ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের পোশাক আমদানি কমেছে ৮ দশমিক ৬৭ শতাংশ। ইউকে ট্রেড স্ট্যাটিসটিক্স সূত্রে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাজ্য সরকারের রাজস্ব ও শুল্ক পরিসংখ্যান অনুযায়ী, গত ২০২৩ সালের প্রথম ১০ মাসে বিশ্ববাজার থেকে যুক্তরাজ্যের পোশাক আমদানির অর্থমূল্য ছিল ৯৭৪ কোটি ১৯ লাখ ৩২ হাজার ৫৬২ পাউন্ড। ২০২২ সালের তুলনায় যা ১৬ দশমিক ১৬ শতাংশ কম। গত বছরের প্রথম ১০ মাসে দেশটির মোট পোশাক আমদানির প্রায় ২৫ শতাংশই হয়েছে বাংলাদেশ থেকে। পণ্যের পরিমাণের দিক থেকে ২০২২ সালের তুলনায় বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমিয়েছে যুক্তরাজ্য। যার হার ৮ দশমিক ৮৩ শতাংশ। ২০২৩ সালের ১০ মাসে বাংলাদেশ থেকে দেশটি আমদানি করেছে ১৭ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ৭৮৮ কেজি পোশাক। পণ্যের পরিমাণ ও অর্থমূল্য—উভয় বিবেচনায় যুক্তরাজ্যের পোশাক আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস বাংলাদেশ।

যুক্তরাজ্যের পোশাক আমদানির বৃহৎ উৎসগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে চীন। গত বছরের প্রথম ১০ মাসে চীন থেকে যুক্তরাজ্যের পোশাক আমদানি হয়েছে ২৫৬ কোটি ৪২ লাখ ৬০ হাজার ৪০২ পাউন্ডের। ২০২২ সালের তুলনায় আমদানি কম হয়েছে ২০ দশমিক ৭৪ শতাংশ। পোশাকের পরিমাণ বিবেচনায়ও চীন থেকে পোশাক আমদানি কমেছে যুক্তরাজ্যের। ২০২২ সালের প্রথম ১০ মাসের তুলনায় ১১ দশমিক ৪০ শতাংশ কমে ২০২৩ সালে চীন থেকে যুক্তরাজ্য ১৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার ৭৭১ কেজি পোশাক আমদানি করা হয়। চীন ও বাংলাদেশের পর পোশাক আমদানিতে যুক্তরাজ্যের অন্য প্রধান উৎসদেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলংকা ও ইন্দোনেশিয়া। ভিয়েতনাম ছাড়া অন্য সব দেশ থেকে গত বছরের প্রথম ১০ মাসে পোশাক আমদানি কমেছে যুক্তরাজ্যের।
পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, ২০২৩ সালে ইতিবাচক প্রবৃদ্ধির গতি বজায় থাকবে এমন প্রত্যাশা থাকলেও বাস্তবতা হলো জানুয়ারি-অক্টোবরের মধ্যে যুক্তরাজ্যের বৈশ্বিক পোশাক আমদানি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় হ্রাস পেয়েছে। প্রকৃতপক্ষে, ২০২৩ সাল ডিসেম্বরের শেষের দিকে হলিডে সেলস পর্যন্ত যুক্তরাজ্যের রিটেইল সেলসের (খুচরা বিক্রয়ের) একটি অন্ধকার চিত্র তুলে ধরে। অন্যদিকে আমদানিতে মূল্য এবং পরিমাণের দিক থেকে এ ব্যবধান মূল্য স্তর বাড়ানোর জন্য চাপ তৈরি করেছে, যা আমাদের জন্য উদ্বেগজনক।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, যুক্তরাজ্যের মোট পোশাক আমদানিতে মূল্যের দিক থেকে বাংলাদেশের শেয়ার ২৩ শতাংশ এবং পরিমাণের দিক থেকে ২৮ শতাংশ। এ বাজারে বাংলাদেশের এখনো সুযোগ রয়েছে। এখন পর্যন্ত আমরা সম্ভাব্য ব্যয় সাশ্রয়, সময়মতো পণ্য ডেলিভারি এবং গুণমান বজায় রাখার মাধ্যমে আমাদের অবস্থান সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছি, যা আমাদের ফ্যাশন বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। যেহেতু আমরা স্যাচুরেশন পয়েন্টের কাছাকাছি চলে এসেছি এবং আগামী দশকগুলোতে বৈশ্বিক বাণিজ্য নীতি এবং প্রতিযোগিতার দৃশ্যপট বদলে যাবে, এ পরিস্থিতিতে বিশ্ববাজারে আরো অংশ করায়ত্ত করা এবং প্রবৃদ্ধি টেকসই রাখার মূল চাবিকাঠি হবে ব্যাকওয়ার্ড ও ফরোয়ার্ড লিংকেজ শিল্পে সক্ষমতা অর্জন করে উচ্চমূল্য সংযোজনকারী পণ্যে যাওয়া ও উচ্চমূল্যের বাজারগুলো সম্প্রসারণ করা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমনের রেকর্ড উৎপাদনেও বাড়ছে চালের দাম
Next Article বন্দরে রফতানিমুখী শিল্পের ভ্যাট না কাটার নির্দেশ এনবিআরের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 20 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?