By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

Last updated: 2026/04/05 at 10:32 PM
Tanvir 5 days ago
Share
SHARE
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর ক্রুকে উদ্ধার করতে এসেছিল এ হেলিকপ্টারগুলো। তখন এগুলো মাটিতে নামিয়ে আনা হয়। এর পাশাপাশি একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমানও ধ্বংস করেছে ইরান। ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র রোববার (৫ এপ্রিল) বলেছেন, “সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভূপাতিতের পাশাপাশি দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।” এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধার করতে আসা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘অ্যারোস্পেস, স্থল বাহিনী, ইরাকের পপুলার ইউনিট, প্যারামিলিটারি বাসিজ এবং পুলিশ কমান্ড’ যৌথভাবে কাজ করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আর এ যৌথ অভিযানে মার্কিনিদের একাধিক এয়ারক্রাফট ভূপাতিত করা হয়েছে। এরআগে রোববার সকালে ইরানের সেনাবাহিনী বলেছিল ইস্ফাহান প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল বোয়ের-আহমেদ প্রদেশে। সেখানেই বিমানের অপর ক্রু লুকিয়ে ছিলেন। তাকে উদ্ধার করতে ওই প্রদেশের কোহ-ই-সিয়াহতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের কমান্ডোরা। এতে অন্ত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। প্রাদেশিক কর্মকর্তা ইরাজ কাজেমিজো বার্তাসংস্থা তাসনিম নিউজকে বলেছেন, “গতকাল রাতের হামলায় কোহ-ই-সিয়াহতে পাঁচজন শহীদ হয়েছেন। মার্কিনিরা তাদের পাইলটদের খোঁজার সময় এ হত্যাকাণ্ড ঘটায়।” গত শুক্রবার সকালে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ওইদিনই পাইলটকে উদ্ধার করা হয়। এর দুইদিন পর উদ্ধার করা হয়েছে বিমানের অপর ক্রুকে।
Tanvir April 5, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাষ্ট্রের সি-১৩০ বিমান ভূপাতিত করল ইরান
Next Article ২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী : যুক্তরাজ্য

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?