By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে হত্যা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে হত্যা

Last updated: 2023/08/29 at 1:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলাইনায় ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার (ইউএনসি) ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, গোলাগুলির সময় চ্যাপেল হিল শহরের ওই বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে সবগুলো ভবনে তালা দেওয়া হয়। কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে আটক করা হয়।

নিহত শিক্ষক ও সন্দেহভাজনের নাম প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি। এমনকি হত্যার উদ্দেশ্য এখন বলা সম্ভব না বলেও জানায় পুলিশ। তদন্ত করে তা জানাবে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কেভিন গুসকিউইচ বলেন, ‘ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় একজন ফ্যাকাল্টি সদস্যকে হারিয়ে আমরা বিধ্বস্ত।’ তিনি আরও বলেন, ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে ফল সেমিস্টারের দ্বিতীয় সপ্তাহের ক্লাস চলছিল। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজারের মতো। অনুষদ ৪১০০। শিক্ষক সংখ্যা ৪ হাজারের বেশি। কর্মচারীর সংখ্যা ৯ হাজার।

ক্যাম্পাসে এমন উদ্ভুত পরিস্থিতির কারণে ২৮ আগস্ট ও ২৯ আগস্টের ক্লাস এবং সমস্ত ক্যাম্পাস ইভেন্ট বাতিল করার কথা জানান বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্ষার জন্য প্রয়োজনীয় সব রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর ক্যারোলিনার গভর্নর রয় কুপার।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধানমন্ত্রীর কাছে ১৬০ বিশ্বনেতার খোলা চিঠি
Next Article সর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার ঠেকানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপ

By Tanvir 3 minutes ago
জাতীয়

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয় : সংসদে মন্ত্রী

By Tanvir 14 minutes ago
জাতীয়

জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

By Tanvir 23 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কমিটি গঠন হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?