By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যুদ্ধাপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি জরুরি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > যুদ্ধাপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি জরুরি
সম্পাদকীয়

যুদ্ধাপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি জরুরি

Last updated: 2023/05/18 at 12:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

করোনা মহামারীর কারণে মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ স্থবির হয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর আসামিকে মৃত্যু পরোয়ানাও শোনানো হয়। তবে করোনা মহামারির কারণে সে সময় দণ্ড কার্যকর প্রক্রিয়া আটকে থাকে। করোনা-পরবর্তী আদালতের কার্যক্রম স্বাভাবিক হলেও আসামির করা রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি এখনো শুরু হয়নি। প্রায় সাড়ে ৩ বছর পেরিয়ে গেলেও একাত্তরের খুনি বাহিনী আলবদরের রংপুর অঞ্চলের প্রধান এই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড কার্যকর প্রক্রিয়া এখনো স্থবির থাকা মোটেও কাম্য নয়। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা এ টি এম আজহারকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধ চলাকালে রংপুরের বদরগঞ্জ থানার মোকসেদপুর গ্রামে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা, বদরগঞ্জের ঝাড়ুয়ার বিলের আশপাশের গ্রামে ১ হাজার চারশর বেশি হিন্দু গ্রামবাসীকে গুলি চালিয়ে হত্যা এবং কারমাইকেল কলেজের ৪ জন অধ্যাপক ও একজন অধ্যাপকের স্ত্রীকে দমদম ব্রিজের কাছে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে পৃথক ৩টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি সর্বোচ্চ আদালতে আপিল করেন আজহার। প্রায় ৫ বছর পর শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। ৬ মাস পর ২০২০ সালের ১৫ মার্চ প্রকাশ হয় পূর্ণাঙ্গ রায়। ১৬ মার্চ ট্রাইব্যুনাল আজহারের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। এরপর রিভিউ আবেদন দাখিল করেন আজহারের আইনজীবীরা। ওই সময় করোনার কারণে শুনানি আর হয়নি। যুদ্ধাপরাধীরা দেশের শত্রু। তাদের বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে হবে। এখন আদালতে বিচারকাজ পুরোদমে চলছে। আমরা আশা করি, যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের মামলার রিভিউ শুনানি দ্রুত নিষ্পত্তি করে দণ্ড কার্যকর করা হবে। রায় কার্যকর করে এই অধ্যায়ের পরিসমাপ্তি খুব জরুরি। যুদ্ধাপরাধীদের বিচারে ২০১০ সালের ট্রাইব্যুনাল গঠনের পর ২০১৩ সাল থেকে রায় দেয়া শুরু হয়। এরপর প্রতি বছর কোনো না কোনো মামলার রায় হয়। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর গত প্রায় ১০ বছরে রায় হয়েছে ৪২টি মামলার। দণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ৯৭। গড়ে বছরে রায় হয়েছে ৪টি করে মামলার। মানবতাবিরোধী অপরাধের দায়ে এর আগে যে ৬ জনের ফাঁসি কার্যকর হয়েছে, তাদের মধ্যে ৫ জন জামায়াত নেতা এবং একজন ছিলেন বিএনপি নেতা। জামায়াতের যে ৫ নেতা ফাঁসিতে ঝুলেছেন, তাদের মধ্যে ৪ জনই এটিএম আজহারুল ইসলামের মতোই আলবদর বাহিনীর নেতা ছিলেন। এরা হলেন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও মীর কাসেম আলী। আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যজন হলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলো গণহত্যার বিচারে অনন্য নজির স্থাপন করেছে, যা জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য অঙ্গীকারের প্রতিফলন। প্রকাশ্য, স্বচ্ছ এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ নিশ্চিত করে এ বিচারব্যবস্থা আগ্রহ ও নজর কেড়েছে বিশ্ব সম্প্রদায়ের। আশা করছি, ট্রাইব্যুনালের বিচারকাজ চালিয়ে নিতে সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন এবং যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর হবে। তা না হলে গুরুত্বপূর্ণ মামলার বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গোপালগঞ্জে শিবিরের ৬ নেতা-কর্মি আটক
Next Article দেশে বর্তমান দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 22 minutes ago
খেলাধূলা

এবার ভিন্ন আঙিনায় সাকিব, আনছেন নতুন গণমাধ্যম

By Nayon Islam 25 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস: ট্রাম্প

By Nayon Islam 27 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?