By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: যে আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > যে আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান
রাজনীতি

যে আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

Last updated: 2025/12/27 at 5:40 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবন ও রাজনৈতিক নির্বাসন শেষে দেশে ফিরেই ভোটার তালিকায় নিজের নাম তোলা এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন।
নির্বাচন কমিশন (ইসি) ও বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান রাজধানীর গুলশানে তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র ঠিকানা ব্যবহার করে ভোটার হওয়ার আবেদন করেছেন। এর আগে তার জন্মস্থান বগুড়ায় ভোটার হওয়ার বিষয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ঢাকা থেকেই তিনি নিবন্ধিত হওয়ার সিদ্ধান্ত নেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) তার অনলাইন আবেদনের পর আজ (শনিবার) দুপুরে তিনি সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হন। সেখানে এনআইডি সেবাকক্ষে তার ছবি তোলা, দশ আঙুলের ছাপ, চোখের আইরিশের ছাপ এবং স্বাক্ষর গ্রহণ করা হয়। এ সময় ইসি সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তফসিল ঘোষণার পর ভোটার হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকলেও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, এতে আইনি কোনো বাধা নেই। তিনি বলেন, ‘ইসি চাইলে যে কোনো সময় যে কোনো যোগ্য ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।’
এর আগেও জরুরি প্রয়োজনে তফসিলের পর ভোটার হওয়ার নজির রয়েছে। উদাহরণ হিসেবে শেখ রেহানা, ড. বদিউল আলম মজুমদার এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নাম উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০০৮ সালে দেশে যখন ছবিসহ প্রথম ভোটার তালিকা তৈরি হয়, তখন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন তারেক রহমান। বিগত ১৬ বছরের রাজনৈতিক পটপরিবর্তনে তিনি দেশে ফিরতে না পারায় ভোটার তালিকায় তার নাম ওঠেনি। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফিরেই তিনি এই নাগরিক প্রক্রিয়া সম্পন্ন করলেন।
যদিও তিনি ঢাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তবে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার পৈতৃক এলাকা বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার পক্ষে স্থানীয় নেতাকর্মীরা এরইমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জন্মভূমি ডেস্ক December 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবৈধ অস্ত্র ও পেশিশক্তি নিয়ন্ত্রণ করতে না পারলে উৎসবমুখর নির্বাচন হবে না : জেসমিন টুলি
Next Article কালীগঞ্জের ভোটার হতে আবেদন করলেন রাশেদ খাঁন

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

৪ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ২৬ জন

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
রাজনীতি

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু : সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
রাজনীতি

নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরুর পর : মির্জা ফখরুল

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?