By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা নিহতের ঘটনায় মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা নিহতের ঘটনায় মামলা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা নিহতের ঘটনায় মামলা

Last updated: 2025/02/05 at 5:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কুমিল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবদল নেতা তৌহিদুল ইসলাকে হত্যার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এতে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম। মঙ্গলবার দিবাগত রাতে নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এ হত্যা মামলা করেন।
মামলার এজাহার নামীয় আসামিরা হলেন, জেলার আদর্শ সদর সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের রামচন্দ্রপুর (পান্ডানগর) গ্রামের সাইফুল ইসলাম, নিহত তৌহিদুলের প্রতিবেশী তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খাইরুল হাসান মাহফুজ, সাইদুল হাসান সবুজ ও একই উপজেলার বামইল গ্রামের সোহেল। এতে অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তদের সঙ্গে তৌহিদুলের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়। কিন্তু বিরোধ শেষ হয়নি। এ নিয়ে তৌহিদুলকে হত্যার হুমকি দেয় আসামিরা। গত ৩০ জানুয়ারি দিবাগত মধ্যরাতে মামলায় অভিযুক্তরা পূর্ব বিরোধের জের ধরে ২০/২৫ জন সিভিল পোশাকধারী এবং সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত লোক বাড়িতে গিয়ে যুবদল নেতা তৌহিদ ও প্রতিবেশী লুৎফুর রহমানকে আটক করে নিয়ে যায়।
পরদিন সকাল সাড়ে ৭টার দিকে একই ব্যক্তিরা আবারও আহত তৌহিদ ও লুৎফুরকে নিয়ে বাড়িতে এসে ঘরে তল্লাশি করে। এ সময় আটক লুৎফুর রহমানকে ছেড়ে দিলেও তৌহিদকে নিয়ে তারা চলে যায়। পরে তারা সংকটাপন্ন অবস্থায় তৌহিদকে গোমতী বাঁধের ঝাঁকুনি পাড়ায় ফেলে যায়।
মামলায় আরও বলা হয়, এ ঘটনায় বাড়ির সবাই আতঙ্কিত হয়ে তৌহিদুলকে খোঁজাখুঁজি করতে থাকে। সেদিন তৌহিদুলের ভাই আবুল কালাম আজাদের মোবাইল নম্বরে পুলিশ ফোন করে জানায়, তৌহিদকে গোমতি নদীর বেড়িবাঁধ এলাকায় অচেতন অবস্থায় পেয়ে পুলিশ হাসপাতালে নিয়ে যাচ্ছে। এতে তৌহিদুলের পরিবারের লোকজন কুমিল্লা সদর হাসপাতালে ছুটে যায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা করে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
রাজনীতির পাশাপাশি চট্টগ্রামে একটি বেসরকারি শিপিং কম্পানিতে চাকরি করতেন তৌহিদুল। গত ২৬ জানুয়ারি বাধ্যর্কজনিত কারণে তার বাবা মারা যাওয়ার খবরে তিনি বাড়ি এসেছিলেন। মারা যাওয়ার দিন ছিল বাবার কুলখানির আয়োজন। দুই দফায় জানাজা শেষে তাকে বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে।
মামলার বাদী ও তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার বলেন, ‘চার শিশুসন্তান নিয়ে আমি বিধবা হলাম। আমার স্বামী পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। আমরা সরকারের কাছে ন্যায়বিচার চাই।’
তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, ‘যাদের মামলায় আসামি করা হয়েছে-এর বাইরেও কেউ কেউ থাকতে পারেন। এখানে রাজনৈতিক কোনো বিষয় আছে কিনা, তাও তদন্ত করে পুলিশ বের করবে বলে আশা করি।’
কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘নিহতের স্ত্রী অভিযোগের প্রেক্ষিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের কেউই এলাকায় নেই। তাদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকারি চাকরিজীবী : ১৫ বছর চাকরির পর পেনশনসহ অবসরের অনুমতির সুপারিশ
Next Article মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রবীণ, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রো ও ট্রেনে ভাড়া ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে: মন্ত্রী

By Tanvir 2 minutes ago
জাতীয়

সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী

By Tanvir 4 minutes ago
জাতীয়

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ

By Tanvir 7 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রবীণ, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রো ও ট্রেনে ভাড়া ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে: মন্ত্রী

By Tanvir 2 minutes ago
জাতীয়

সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী

By Tanvir 4 minutes ago
জাতীয়

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ

By Tanvir 7 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?