By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রমরমা ইলেকট্রিক্যাল পণ্যের বাজার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রমরমা ইলেকট্রিক্যাল পণ্যের বাজার
জাতীয়জেলার খবর

রমরমা ইলেকট্রিক্যাল পণ্যের বাজার

Last updated: 2022/07/24 at 12:28 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

এম সাইফুল ইসলাম
সারাদেশে জ্বালানী সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। খুলনায় এলাকাভিত্তিক লোডশেডিং দেয়ার পর চাহিদা বেড়েছে ফ্যান, চার্জার লাইট, আইপিএস ও পাওয়ার ব্যাংকের। চাহিদা বাড়ায় দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী।
সরেজমিনে নগরীর মার্কেটগুলো ঘুরে দেখা যায়, চলতি লোডশেডিংয়ের কারণে মানুষ ফ্যান, চার্জার লাইট কিনতে ভিড় করছেন। মার্কেটের অন্য যে কোনো দোকানের তুলনায় ইলেকট্রনিকস পণ্যের দোকানে বেশি ভিড় লেগে আছে। আকারভেদে দোকানিরা চার্জার ফ্যান ৬০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মার্কেটে। এছাড়া বিভিন্ন ধরনের চার্জার লাইট বিভিন্ন রকমের দামে বিক্রি হচ্ছে।
হার্ডমেটাল গ্যালারিতে আসা মো: ইমরান হোসেন বলেন, প্রচন্ড গরম আর লোডশেডিংয়ের থেকে বাঁচতে চার্জার ফ্যান কিনতে এসেছি। অন্যদিকে যাদের আর্থিক অবস্থা ভালো, তারা কিনছেন আইপিএস। সকালে মার্কেট খোলার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিকসের এসব দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে।
দাম বাড়ানোর বিষয়ে দোকানি ইকবাল হোসেন বলেন, আমদানিকারকরা পণ্যের দাম বাড়িয়ে দেয়ায় তারাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তিনি জানান, চার্জার জাতীয় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। প্রতিদিনই দাম বাড়িয়ে দিচ্ছেন আমদানিকারকরা। লোডশেডিংয়ে রমরমা চার্জার লাইট-ফ্যানের বাজার। শান্তিধাম মোড়ের ফুটপাতের বিক্রেতা রাজিব হোসেন বলেন, ‘কয়েক দিন ধরে বেচাবিক্রি বেড়েছে। তবে দাম তেমন বাড়েনি। ইলেকট্রনিকস বড় পণ্যের দাম বাড়লেও ছোট ছোট পণ্যের দাম তেমনটা বাড়েনি।’
পাওয়ার ব্যাংক কিনতে মার্কেটে গেছেন মো: তরিকুল। তিনি বলেন, লোডশেডিং শুরু হয়েছে। এ সময়ে মোবাইল খোলা রাখতে পাওয়ার ব্যাংকের কোন বিকল্প নেই। এ জন্য পাওয়ার ব্যাংক কিনতে আসছি।
মুজগুনির বাসিন্দা আফরিন জারা বলেন, প্রচন্ড গরমে লোডশেডিং শুরু হয়েছে। তাই একটি আইপিএস বুকিং দিয়েছি। ৩৯ হাজার ৯০০ টাকার আইপিএসে তিনটি ফ্যান ও তিনটি লাইট দুই ঘণ্টা সার্ভিস দেবে। লোডশেডিংয়ের এ সময়টা এখন এভাবে চালাতে হবে।’
সোনাডাঙ্গার মো: তুহিন বলেন, লোডশেডিং এর সুযোগ ব্যবহার করছেন অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনের উচিৎ বাজার মনিটরিং করা। যাতে কেউ সুযোগের সৎ ব্যবহার করতে না পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 24, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ধ্বংসের মুখে অসংখ্য প্রজাতির মাছ
Next Article আগামী নির্বাচনে খুলনার উন্নয়নে আ‘লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 3 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 3 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?