By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাখিকে অদ্ভুত মুসলিম বললেন গওহর খান!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > রাখিকে অদ্ভুত মুসলিম বললেন গওহর খান!
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

রাখিকে অদ্ভুত মুসলিম বললেন গওহর খান!

Last updated: 2023/09/06 at 5:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাখি সাওয়ান্তকে ‘কন্ট্রোভার্সি কুইন’ বলে সম্বোধন করা হয়। বলিউডের এই বিতর্কিত মডেল ও অভিনেত্রী কাজ দিয়ে শিরোনামে না এলেও ব্যক্তিগত জীবনে বিতর্কিত সব কর্মকাণ্ড দিয়ে ঠিকই সংবাদের শিরোনামে আসেন। দিন কয়েক আগেই ওমরাহ পালন করে দেশে ফেরেন। এরপর থেকেই তার বেশভূষায় এসেছে আমূল পরিবর্তন। বোরকা-হিজাব পরেই বাইরে বের হচ্ছেন।

রাখির সাম্প্রতিক ও অতীত কর্মকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন বলিউডের আরেক অভিনেত্রী গওহর খান। এ সময় তিনি রাখিকে অদ্ভুত মুসলিম বলেও কটাক্ষ করেন। যদিও নাম নেননি তিনি, তারপরও নেটিজেনদের বুঝতে বাকি নেই কাকে তোপ দাগিয়েছেন গওহর।

এ অভিনেত্রী বলেন, ‘কিছু মানুষ ইসলামকে নিয়ে ছেলেখেলা করছে। মক্কার মত পবিত্র তীর্থস্থানকে রীতিমতো হাস্যকর নাটুকে আখড়ায় পরিণত করেছে। আমি ভাবি, যারা কেবলমাত্র এই প্রচারের আলোয় আসতে চায় তারা সেখানে যাওয়ার অনুমতি কীভাবে পায়! এক মুহূর্তে এরা বলে আমি ইসলাম গ্রহণ করেছি, পর মুহূর্তে বলছে আমাকে জোর করা হয়েছে। যত সব বেকার কাণ্ড।’

এছাড়া তিনি ভারত ও সৌদি আরবের মুসলিম সম্প্রদায়কে রাখির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। রাখিকে অদ্ভুত মুসলিম আখ্যা দিয়ে গওহর আরও বলেন, ‘অদ্ভুত হিজাব পোশাক পরলে মুসলিম হওয়া যায় না। আল্লাহর প্রতি ভালোবাসাই মানুষকে সত্যের পথে এগিয়ে নিয়ে যায়।’

সাবেক স্বামী আদিল খান দুরানিকে বিয়ের পরপরই মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করতে দেখা যায় রাখি সাওয়ান্তকে। যদিও তখন তিনি বলেছিলেন, ইসলাম গ্রহণ করতে কেউ তাকে জোর করেননি। বরং নিজের ইচ্ছাতেই করেছেন। তবে এখন সুর পাল্টে মিডিয়ার সামনে দাবি করছেন যে, তাকে জোর করে ইসলাম কবুল করতে বলা হয়েছে। তারপরও থামাথামির নামগন্ধ নেই। মক্কা শরিফে গিয়ে কান্নাকাটি করতে দেখা যায় তাকে। এ সময় তিনি নিজের এমন পরিস্থিতির জন্য আদিল দুরানিকে দোষারোপ করেন।

মক্কা থেকে ফিরতেই রাখির পোশাক ও আচরণে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। নিজেকে রাখি নয় বরং ফাতিমা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। পরপুরুষের থেকে দূরে থাকছেন। তাদের ছোঁয়াও সহ্য হচ্ছে না। আর এসব কিছুই নজরে আসে গওহর খানের। বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলেই মনে হচ্ছে তার।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা
Next Article একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন শুরু বৃহস্পতিবার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?