By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
জাতীয়

রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল

Last updated: 2026/03/31 at 9:58 PM
Tanvir 1 week ago
Share
SHARE
দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে চান এবং সেই লক্ষ্যেই কাজ শুরু করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শুধু খেলা নয়, খেলোয়াড়রা যেন এটিকে পেশা হিসেবে নিতে পারে– সেই ভাবনাও তার মাথায় রয়েছে এবং সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন। ভাতা দেওয়া বা সম্মাননা দেওয়া বড় কথা নয়, বড় বিষয় হচ্ছে ভবিষ্যতে খেলোয়াড়রা যেন খেলাকেই পেশা হিসেবে নিতে পারে।’ দেশের ক্রীড়া ব্যবস্থার সংস্কার নিয়ে তিনি বলেন, ‘আমরা সবসময় মনে করেছি, খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতির কারণে কোনো মেধাবী খেলোয়াড় দল থেকে বা জাতীয় দল থেকে বাদ পড়লে সেটি সবচেয়ে কষ্টের বিষয়। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’ ক্রীড়ামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজেও একজন দক্ষ ও বরেণ্য ফুটবলার ছিলেন এবং দেশকে প্রতিনিধিত্ব করেছেন– তাকে অনুরোধ করব, তিনি যেন এই বিষয়টির দিকে লক্ষ্য রাখেন। যদি আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে পারি, তাহলে অবশ্যই সফল হব।’ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুনর্ব্যক্ত করেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেটাই চান এবং সেটাই তিনি বলেছেন।’
Tanvir March 31, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্কুল চলাকালীন সময়ে যানজট নিরসনে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ
Next Article ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 11 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 11 hours ago
জাতীয়

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?