By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করল কেসিসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করল কেসিসি
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করল কেসিসি

Last updated: 2024/06/18 at 1:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ঈদের দিন রাত ১০টার মধ্যেই নগরীর সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। দুপুর ২টায় একযোগে মাঠে নামেন অন্তত ৮৫০ শ্রমিক-কর্মচারী। তাদের প্রচেষ্টায় রাতেই বর্জ্যমুক্ত হয়ে যায় নগরীর সড়ক ও সেকেন্ডারি স্টেশনগুলো। ঈদের পরদিন মঙ্গলবার ভোরে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কোনো বর্জ্যের স্তুপ পাওয়া যায়নি।

এদিকে এবারও নির্ধারিত স্থানে পশু কোরবানির উদ্যোগে সাড়া মেলেনি। নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির উদ্যোগ নেয় কেসিসি। তবে উদ্যোগটি বাস্তবায়নের জন্য তেমন কোনো তৎপরতা ছিলো না সংস্থাটির।

ঈদের দিন সকালে ও দুপুরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বাসা-বাড়ির সামনে ও রাস্তার ওপর পশু কোরবানি করতে দেখা গেছে। অনেকে বাড়ির ভেতরেও কোরবানি করেছেন। নগরীর সার্কিট হাউস মাঠের সামনের সড়ক, বড় মির্জাপুর সড়ক, খানজাহান আলী সড়ক ঘুরে দেখা যায়, রাস্তার ওপরেই মানুষ পশু কোরবানি করেছেন। তবে এবার পশুর বর্জ্য ড্রেনে ফেলতে দেখা যায়নি।

ঈদের দিন দুপুর ২টা থেকেই নগরীতে পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতা শুরু হলেও প্রথম দিকে বর্জ্য অপসারণে গতি ছিল মন্থর। তবে তৎপরতা বেড়ে যায় বিকালে। দ্রুত কাজ করে রাত ১০টার মধ্যে শহর পরিস্কার করে ফেলেন তারা।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঈদের দিন দুপুর ২টায় শ্রমিকরা কাজ শুরু করেন। তাদের কার্যক্রম তদারকির জন্য রাত ১০টা পর্যন্ত কর্মকর্তারাও মাঠে ছিলেন। বর্জ্য অপসারণে নগরীর ৩১টি ওয়ার্ডে মোট ৮৫০ শ্রমিক-কর্মচারী, বিভিন্ন আকৃতি ও সক্ষমতার ৭৬টি ট্রাক, গার্বেজ লোডার, পে-লোডার ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়। বর্জ্য অপসারণের পর নগরীর ওয়ার্ডগুলোতে ৪ হাজার কেজি ব্লিচিং পাউডার এবং ৪০০ লিটার স্যাভলন ছিটানো হয়েছে। তবে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনও অনেকে কোরবানি দেন। এজন্য শ্রমিকরাও এই দুদিনও মাঠে থাকবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলের বোমা হামলায় নিহত ১২
Next Article রাফার ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইসরায়েলি বাহিনীর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 15 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 16 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?