By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রাবিতে শাটডাউন ৭ দিনের জন্য স্থগিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাবিতে শাটডাউন ৭ দিনের জন্য স্থগিত
জাতীয়

রাবিতে শাটডাউন ৭ দিনের জন্য স্থগিত

Last updated: 2025/09/24 at 4:57 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাটডাউন কর্মসূচি ৭ দিনের জন্য প্রত্যাহার করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকেরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন অফিসাস সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা। এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম তাদের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন।
অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, গতকাল দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার সমিতির দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান ‘শাটডাউন’ কর্মসচি স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে যদি দাবিসমূহ বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তীতে সবাইকে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম বলেন, আমাদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে তা চলবে। আমাদের সম্মানিত শিক্ষক-কর্মকর্তাদের যে মারধর করা হয়েছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন। শাস্তি নিশ্চিত না হলে আমাদের কর্মসূচি চলবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমরা কর্মকর্তাদের সঙ্গে গতকাল বসেছিলাম। এর পরিপ্রেক্ষতিতে তারা তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন। আমরা শিক্ষকদের এক পক্ষের সঙ্গেও বসেছি। তারা ক্লাসে ফিরে এসেছে। কিছু কিছু বিভাগে ক্লাস-পরীক্ষা হচ্ছে। আরেক পক্ষের সঙ্গে আলোচনার জন্য ডাকা হয়েছে। আশা করি তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসবেন।
এদিকে এর আগে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাবি শাখার নেতাকর্মী।

জন্মভূমি ডেস্ক September 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় শত্রুতার জের ধরে গোয়াল ঘরে আগুন!
Next Article এবার সালমানকে ‘নোংরা বাবার নোংরা ছেলে’ বলে তোপ পরিচালকের
আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 32 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 34 minutes ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 36 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

রেশনিংয়ের আগেই ৭ দিনে পৌনে ২ লাখ টন তেল ডিলারদের হাতে!

By Tanvir 42 minutes ago
জাতীয়

জাপান কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার

By Tanvir 46 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 58 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?