By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাবি ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাবি ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
জাতীয়

রাবি ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Last updated: 2023/03/12 at 5:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

এ রিপোর্ট লেখার সময় শনিবার রাত ৮টার পরও সংঘর্ষ চলছিল। উভয়পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা বিনোদপুর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি।

ঘটনাস্থল থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লাবু হক জানান, শনিবার রাবির একজন শিক্ষার্থী বাসে করে বগুড়া থেকে নিজের ক্যাম্পাসে ফিরছিলেন। এসময় সিটে বসাকে কেন্দ্র করে বাসের কন্ডাক্টরের সঙ্গে তার তর্ক হয়। বাসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে আসলে ওই ছাত্রের সঙ্গে কন্ডাক্টর আবার তর্কে জড়ান।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনাস্থলে জড়ো হয়ে এর প্রতিবাদ করেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি এসে ছাত্রদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে উভয়পক্ষে সংষর্ষ শুরু হয়। স্থানীয়রা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবোরধ করে রেখেছেন। স্থানীয়দের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্ররা বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

স্থানীয়দের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল জাবের আহমেদ যুগান্তরকে বলেন, বাসের কন্ডাক্টর ও স্থানীয়দের হামলা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে রক্ষা করতে ঘটনাস্থলে যাই। এ সময় তারা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের অর্ধশতাধিক ছাত্র আহত হয়েছেন। আমরা সবাই হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে।

রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিকিৎসা সরঞ্জামের মূল্যবৃদ্ধি
Next Article ভোট পর্যবেক্ষণে ২১০ প্রতিষ্ঠানের আবেদন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?