By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রামপালে সুদের টাকার চাপে চিরকুট লিখে আত্মহত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > রামপালে সুদের টাকার চাপে চিরকুট লিখে আত্মহত্যা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

রামপালে সুদের টাকার চাপে চিরকুট লিখে আত্মহত্যা

Last updated: 2023/05/21 at 3:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি........
SHARE

রামপাল প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সুদের টাকার জন্য চাপ প্রয়োগ করে ভর্ৎসনা করায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে রাজকুমার বিশ্বাস (৬০) তিনি উপজেলার গৌরম্ভা এলাকার জিতেন বিশ্বাসের ছেলে। লাশের সুরতহাল করার সময় মৃতের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। যাতে লেখা ছিল- তুহিন ও মিলন আমাকে বাঁচতে দিল না, তুহিন আমাকে লোকজনের মধ্যে গালিগালাজ করে, তাই আমি এই পথ বেছে নিয়েছি”। শুক্রবার (১৯ মে) ভোরে মৃতের স্ত্রী অঞ্জনা বিশ্বাস বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার স্বামীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের জামাই উত্তম কুমার সরকার বাদী হয়ে গৌরম্ভা এলাকার হারান চন্দ্র রায়ের ছেলে তুহিন রায় (৫০) এবং অজিত অধিকারীর ছেলে মিলন অধিকারী (৪৫) সহ আরো২/৩ জনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার দায়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ১১( তারিখ ১৯/০৫/২৩ )রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকারের নেতৃত্বে একটি দল শনিবার রাত পৌনে তিনটার দিকে খুলনা লবনচরা এলাকার জিন্নাহপাড়ার ৫নং গলিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি তুহিন রায়কে গ্রেফতার করে। স্থানীয়ভাবে জানা গেছে, রাজকুমার একজন ঘের ব্যবসায়ী। সে ঋণগ্রস্থ ছিল। আসামিদের কাছ থেকে চড়া সুদে ঋণগ্রহণ করে দীর্ঘদিন ধরে সুদ পরিশোধ করলেও মূল টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। আসামীগন মূল টাকা ফেরত পাওয়া জন্য বিভিন্ন সময় মানুষিক ভাবে চাপ সৃষ্টি করতে থাকে। এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে। সর্বশেষ গত ১৮ মে বিকেলে গৌরম্ভা বাজারের মাছের চান্দির সামনে আসামীগণ টাকার জন্য রাজকুমারকে বিভিন্ন চাপ ও গালিগালাজ করেন। আর সেই কষ্টেই আত্মহত্যার পথ বেছে নেয় রাজকুমার। মৃত্যুর আগে বুক পকেটে লিখে রেখে যায় একটি চিরকুট। যাতে লেখা রয়েছে- তুহিন ও মিলন আমাকে বাঁচতে দিল না, তুহিন আমাকে অনেক গালিগালাজ করে, তাই আমি এই পথ বেছে নিয়েছি”। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম, আশরাফুল আলম জানান, স্থানীয় ইউপি সদস্য চম্পক কুমার কুন্ডু মোবাইল ফোনে রামপাল থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত প্রধান আসামী তুহিন রায়কে গতরাতে খুলনা থেকে আটক করেছে পুলিশ। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
Next Article জীবননগরে যুবকের মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 38 minutes ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 39 minutes ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 40 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 53 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 58 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাথাপিছু আয় বেড়ে ২৭৬৯ ডলার/ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?