By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের ইন্তেকাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের ইন্তেকাল
জাতীয়জেলার খবর

রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাইয়ের ইন্তেকাল

Last updated: 2020/07/18 at 12:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত রাত সোয়া ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই তার নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ রিপোর্ট আসলে রাতেই তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ১২ জুলাই থেকে ভেনটিলেশনে রাখা হয়।

আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি মিঠামইন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিআরডিবি’র সভাপতি, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাহ’র সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজে ও হাজী তায়েব উদ্দীন হাই স্কুলের প্রতিষ্ঠা ও শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। এলাকার উন্নয়নে তিনি ব্যাপক অবদান রাখেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ৯ ভাই বোনের মধ্যে আবদুল হাই ছিলেন অষ্টম।

আগামীকাল মিঠামইনে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে বলে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।

\ কাল দাফন, যাচ্ছেন রাষ্ট্রপতি \

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই আবদুল হাইয়ের জানাজা রোববার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির উপস্থিতিতে মিঠামইনের কামালপুর গ্রামে অনুষ্ঠিত হবে জানাজা।

ওইদিন বিকাল ৩টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে মা-বাবার কবরের পাশে মুক্তিযোদ্ধা আবদুল হাইকে দাফন করার কথা রয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এবং পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করান। পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হলে তিনি তিনদিন হোম আইসোলেশনে থাকেন। ৫ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।

জানা যায়, এর আগে তার একমাত্র পুত্র সন্তান সাইফ মোহাম্মদ ফারাবীর নমুনা পরীক্ষায়ও কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তবে তিনি হোম আইসোলেশনে থেকেই সেরে ওঠেন।

\ প্রধানমন্ত্রীর শোক \

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মো. আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানান।

 

সিনিয়র করেস্পন্ডেন্ট July 18, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মশিয়ালী গ্রামের গোলাগুলির ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ৪
Next Article ভারতে প্রতি মিনিটে করোনায় আক্রান্ত ২৪ জন, ঘণ্টায় মৃত্যু ২৮!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?