By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে মানববন্ধন, বঙ্গভবনের নিরাপত্তা জোরদার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে মানববন্ধন, বঙ্গভবনের নিরাপত্তা জোরদার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে মানববন্ধন, বঙ্গভবনের নিরাপত্তা জোরদার

Last updated: 2024/10/22 at 5:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও করার ঘোষণা দেওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, এবং প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি এবং জলকামান।

জানা যায়, বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির সদস্যরা। তারা পাশের স্থানে রক্তিম জুলাই-২০২৪ ব্যানারে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিলেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে বঙ্গভবনের দিকে যায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি। হাইকোর্ট মাজার মোড়ের কাছে পুলিশের বাধা অতিক্রম করে তারা বঙ্গভবনের দিকে এগিয়ে যায়, তবে পুলিশ তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়। পরে তারা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন জানান, বঙ্গভবন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরাও কাজ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরাও সেখানে রয়েছেন।

মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, “আমরা সতর্ক রয়েছি। কিছু বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করছেন, তাদের বাধা দেওয়া হয়নি তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।”

এর আগে সোমবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবি জানান।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকারের ওপর চাপ সৃষ্টি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তবে রাষ্ট্রপতি সম্প্রতি বলেন, তিনি শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ পাননি এবং পদত্যাগপত্র সংগ্রহে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

এই পরিস্থিতিতে সরকার পতনের নেতৃত্বদানকারীরা আবারও বিক্ষোভে উজ্জীবিত হয়ে ওঠেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাতীয় নিরাপদ সড়ক দিবসে বাগেরহাটে র‌্যালী ও সভা
Next Article খুলনায় এক লাখ চার হাজার ৭১ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
জাতীয়

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
জাতীয়

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?