By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে
তাজা খবরবাগেরহাট

রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে

Last updated: 2024/11/12 at 4:29 PM
করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মূলকথা সংখ্যা গরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমূখী রাজনীতি। তাই রাস্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দূর্বৃত্তায়িত রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শভিত্তিক জনকল্যাণমূখী রাজনীতি ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ‘সুজন’ বাইশ বছর ধরে নাগরিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টায় মোংলাপোর্ট পৌরসভা চত্বরে সুজন-সুশাসনের জন্য নাগরিক’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘সুজন’ মোংলা আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন ‘সুজন’ মোংলার সাধারণ সম্পাদক মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।

মানববন্ধনে বক্তারা, বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। এখন অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাস্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পন।

সভাপতির বক্তব্যে সুজন সম্পাদক মোঃ নূর আলম শেখ বলেন, জনআকাংখা অনুযায়ী দেশ এখন সংস্কারের পথে যাত্রা শুরু করেছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে, নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রনয়ণ করতে হবে। নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুণঃপ্রবর্তনের আহ্বান জানাই। জনপ্রশাসন, পুলিশ, দুদকের মতো প্রতিষ্ঠান কোন দলের কাছে নয়, রাস্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। গণমাধ্যম যাতে ভীতিমূক্ত পরিবেশে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকারের কর্মকান্ডে সংসদ সদস্যের হস্তক্ষেপ নিষিদ্ধ করতে হবে।

মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, ‘সুজন’ নেতা নাজমুল হক, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ‘সুজন’ সংগঠক সুনীতি রায়, মাহারুফ বিল্লাহ, ইয়ুথ লিডার হাছিব সরদার, শাহিন খলিফা, আরাফাত আমীন দূর্জয়, ডলার মোল্লা প্রমূখ।

করেস্পন্ডেন্ট November 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই বিদায় নবীর
Next Article বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় পানিতে বিষ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?