By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রিজওয়ানকে ফেরালেন রানা, ৬ উইকেট নেই পাকিস্তানের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রিজওয়ানকে ফেরালেন রানা, ৬ উইকেট নেই পাকিস্তানের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রিজওয়ানকে ফেরালেন রানা, ৬ উইকেট নেই পাকিস্তানের

Last updated: 2024/08/31 at 9:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সালমান আলি আগাকে নিয়ে ৩০ রানের জুটি করেছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু পাকিস্তানের পক্ষে স্বস্তিদায়ক এই জুটিকে বেশিদূর এগোতে দেননি নাহিদ রানা। রিজওয়ানকে প্রথম স্লিপে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান টাইগার পেসার। এতে ষষ্ঠ উইকেটের পতন হয় পাকিস্তানের। অন্যদিকে ইনিংসের প্রথম উইকেট শিকার তুলে নেন রানা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২২৯ রান। খুররম শাহজাদ ৯ আর সালমান আলি আগা ২৫ রানে অপরাজিত।

আজ শনিবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের ইন সুইং বলে উড়ে যায় পাকিস্তানি ব্যাটারের স্টাম্প। তাসকিনের টানা পাঁচ দুর্দান্ত ডেলিভারি মোকাবেলা করার পর শেষ বলে আর টিকে থাকতে পারেননি শফিক।

মধ্যাহ্নবিরতি পর্যন্ত আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ। ১ উইকেটে ৯৯ রান করে মধ্যাহ্নভোজে যায় পাকিস্তান।

দ্বিতীয় সেশনে পাকিস্তানের ব্যাটারদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ।

বিরতি থেকে এসেই পাকিস্তানের শতরানের (১০৭ রান) জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। টাইগার স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান শান মাসুদ। ৬৯ বলে ৫৭ রান করেন পাকিস্তান অধিনায়ক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটি।

মাসুদকে ফেরানোর কিছুক্ষণ পরই ফিফটি করা ব্যাটার সাইম আইয়ুবকেও প্যাভিলিয়নের পথ দেখান মিরাজ। ডানহাতি স্পিনারকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। কিন্ত মিরাজের টার্ন করা বলটি মিস করেন তিনি। গ্লাভসে বল জমা করে দ্রুতগতিতে স্টাম্পড করেন লিটন দাস। ১১০ বলে ৫৮ রান করে (টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি) ফেরত যান আইয়ুব।

সৌদ শাকিলকে আজ ১৬ রানের (২৮ বলে) বেশি করতে দেননি তাসকিন। টাইগার পেসারের ব্যাক লেন্থের বল শাকিলের ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্প ভেঙে যায়। এটি তাসকিনের দ্বিতীয় শিকার।

৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারানো পাকিস্তানকে কিছুটা স্থির করার চেষ্টা করছিলেন বাবর আজম। একেবারেই টেস্ট মেজাজে খেলে ৭৭ বলে করেন ৩১ রান। কিন্তু পিচে সেট হওয়া বাবরের জন্য কাল হয়ে আসেন সাকিব আল হাসান। ৫৪তম ওভারে বাবরকে এলবিডব্লিউ করেন বাংলাদেশ অলরাউন্ডার।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মানিলন্ডারিংয়ের অভিযোগে এস আলমের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু
Next Article প্রধান উপদেষ্টার কাছে ৬ দফা দাবি খেলাফত মজলিসের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

দৈনিক জন্মভূমির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা : সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কমিটি গঠন হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?