
রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের কচাতলা বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২জন জখম হয়েছে প্রতিপক্ষের হামলায়। জানা যায় গত ২১ জুলাই রাত আটটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলার মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের জনৈক ইসলাম শিকদারের নেতৃত্বে কচাতলা বাজার এলাকায় আকস্মিক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এলাকায় ভিতি প্রদর্শন ও মারপিট করে। এ সময় সিন্দুর ডাঙ্গা গ্রামের রমেশ ঘরামির পুত্র শরজিৎ ঘরামি (৩০), সাধন বিশ্বাসের পুত্র তপু বিশ্বাস (২৮) মারাত্মক জখম হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। উল্লেখ্য, কচাতলা বাজার এলাকায় সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। এমনিভাবে বছরে ২/৪ বার ইসলাম শিকদার গংরা প্রভাব বিস্তারের জন্য হামলা চালিয়ে থাকে।