By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রূপসার তিন দিনে দু’ জনকে কুপিয়ে জখম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > রূপসার তিন দিনে দু’ জনকে কুপিয়ে জখম
Uncategorized

রূপসার তিন দিনে দু’ জনকে কুপিয়ে জখম

Last updated: 2024/11/21 at 9:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জ্জনীমহল গ্রামে গত তিন দিনের ব্যবধানে ধাঁরালো অস্ত্রাঘাতে দুই জন জখম হয়েছেন। বৃহস্পতিবার সকালে সজল ঢালী (২৫) নামে এক নির্মাণ শ্রমিক এবং গত সোমবার রাতে ইয়ামিন মল্লিক (২২) নামে এক দিনমজুর সন্ত্রাসী হামলার শিকার হন। পূর্ব শত্রুতার জের ধরে এই দুইটি নৃশংসতা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে ওই এলাকা হতে কোনো ধাঁরালো অস্ত্র উদ্ধার অথবা ঘটনার সাথে জড়িত কেউ আটক হয়নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানান, নির্মান শ্রমিক সজল সকালে ৭ টার দিকে সাইকেল চালিয়ে নগরীতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি গ্রামের আমতলার হাট মোড়ে পৌছালে ওৎ পেতে থাকা এক অস্ত্রধারী তাকে কোপ মারে। জীবন বাঁচাতে তিনি দৌড়ে পাশর্^বর্তী একটি বাড়ীতে লুকানোর চেষ্টা করেন। কিন্তু হামলাকারী সেখানে ছুটে গিয়ে তাকে এলোপাতাড়ি অস্ত্রাঘাত করতে-করতে আবারও রাস্তায় নিয়ে আসে। এরপর তার সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবক যখন রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন, তখন ওই পথ দিয়ে তার ভাই রিপন ঢালী একই কাজে শহরে যাচ্ছিলেন। সজলের অবস্থা দেখে তিনি আর্তচিৎকার শুরু করেন, তখন আশ-পাশের লোকজন ছুটে এসে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার মাথায়, পায়ে, বুকে ও পিঠে জখম হয়েছে বলে সূত্র জানিয়েছে।
গত রাত ৮ টার দিকে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, জখম হওয়া যুবকের স্বজনেরা অভিযোগ করতে থানায় এসেছেন। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিচ্ছেন।
এর আগে গত সোমবার রাত আট টার দিকে সন্ত্রাসীরা একই গ্রামের দিনমজুর ইয়ামিন মল্লিককে রাইফেলের মোড় সংলগ্ন সড়কে রামদা, ড্যাগার, ছোরা ও লাঠি হাতে ঘিরে ধরে। তাদের মধ্যকার কয়েকজন তাকে এলোপাতাড়ি মারপিট করে ও কুপিয়ে জখম করে। তিনি খুলনা মেডিকেল কলেজ হতে চিকিৎসা শেষে বাড়ী ফিরেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছেন। থানার ওসি বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Next Article আজ কবি হিমেল বরকত’র ৪থ মৃত্যুবার্ষিকী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Uncategorized

সাংবাদিক সিরাজুল ইসলামের ধ্বংস চিত বাড়ির বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি

By Correspondent 59 seconds ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সাংবাদিক সিরাজুল ইসলামের ধ্বংস চিত বাড়ির বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি

By Correspondent 59 seconds ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 5 days ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?