By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের, ২ ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের, ২ ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
খেলাধূলা

রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের, ২ ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার

Last updated: 2025/12/21 at 3:58 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন ব্রাইডন কার্স। না, কোনো মাইলফলক গড়েননি। তবে যেভাবে দৃঢ়চেতা মনোভাবে ব্যাটিং করছিলেন, ইংলিশ সমর্থকদের মনে ভিন্ন কিছু উঁকি দিলেও দিতে পারে। তবে জেমি স্মিথ ও উইল জ্যাকসের বিদায়ের পরই হার অনেকটা নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের রেকর্ড গড়ে জেতা হলো না। ৮২ রানে জিতে প্যাট কামিন্সের দল দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ বাগিয়ে নিয়েছে।
অ্যাডিলেডে সর্বশেষ ১২৩ বছর আগে ৩০০ বা এর বেশি রান তাড়া করে টেস্টে জয়ের নজির দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল এই সিরিজে আগের পাঁচ ইনিংসে একবারও তিনশ পেরোতে না পারা ইংল্যান্ডের সামনে। যদিও তাদের সামনে লক্ষ্যটা ৪৩৬ রানের, যা প্রায় অসম্ভবই। ৬ উইকেটে ২০৭ রান তুলে চতুর্থ দিন শেষ করায় ইংলিশদের স্বপ্নটা আরও ফিকে হয়ে ওঠে। তবে স্মিথ-জ্যাকস-কার্স আশা দেখিয়েছেন বটে। কিন্তু অজি বোলারদের সামনে তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়েছে ৩৫২ রানে।
পার্থ ও ব্রিসবেনে প্রথম দুই টেস্টে দাপুটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমটি দু’দিন এবং অপরটিতে ফল এসেছে চার দিনে। চলমান অ্যাশেজে এই প্রথম পাঁচ দিনে গড়াল ম্যাচ। সিরিজ বাঁচাতে অ্যাডিলেড টেস্টে নিজেদের বাজবল ঘরানার ক্রিকেট থেকে দূরে রেখেছিল বেন স্টোকসের দল। দুই ইনিংস মিলিয়ে তারা খেলেছে ১৯০.১ ওভার। যা বাজবল যুগ শুরুর পর থেকে এক ম্যাচে সর্বোচ্চ। ভারতের বিপক্ষে চলতি বছর ১৮২.৪ ওভার ছিল এর আগের সর্বোচ্চ। এমনকি ২০২২ সালে ম্যাককালাম-স্টোকস জুটি দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম টেস্ট ব্যাটিংয়ে ৩০–এর বেশি (৩৯) ওভার মেডেন দিয়েছে ইংল্যান্ড। এসব সত্ত্বেও সফরকারীরা হার এড়াতে পারল না।
ঘরের মাঠে হওয়া সর্বশেষ তিন অ্যাশেজ সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। বোঝাই কতটা দাপুটে যুগ পার করছে তারা। চলমান ২০২৫-২৬ অ্যাশেজে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিতের পর কামিন্স-স্টার্ক-স্মিথরা যেন সেই পথেই হাঁটছেন। এর আগে ২০১৩-১৪ মৌসুমে ৫-০, ২০১৭-১৮ সালে ৪-০ এবং ২০২১-২২ সিরিজে ৪-০ ব্যবধানে ঘরের মাঠে ইংলিশদের হারিয়েছিল অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টে অজিরা জয়ের পথ প্রশস্ত করে প্রথম ইনিংসে পাওয়া ৮৫ রানের লিড নিয়ে। তারা ৩৭১ রান করার পর ইংলিশদের প্রথম ইনিংস থামে ২৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৩৪৯ রান। ফলে আগের লিড মিলিয়ে তারা পেয়ে যায় জয়ের পুঁজি (৪৩৫)। যেখানে ট্রাভিস হেড সর্বোচ্চ ১৭০, অ্যালেক্স ক্যারি ৭২ ও উসমান খাজা ৪০ রান করেন। ইংলিশ পেসার জশ টাং ৪ ও ব্রাইডন কার্স নেন ৩ উইকেট। বড় লক্ষ্য তাড়ায় যেমন শুরু দরকার ছিল তা এনে দিতে পারেননি সফরকারী ওপেনার বেন ডাকেট (৪)।
জ্যাক ক্রাউলির সঙ্গে জো রুট ও হ্যারি ব্রুকের জুটি আশা দেখালেও তা যথেষ্ট ছিল না। রুট ৩৯ এবং ব্রুক ফেরেন ৩০ রানে। মাঝে ওলি পোপ ১৭ এবং স্টোকস মাত্র ৫ রানে আউট হয়েছেন। চতুর্থ দিনের শেষ বিকেলে ১৫১ বলে ৮টি চারের সাহায্যে ৮৫ রানে ফেরেন ক্রাউলি। পঞ্চম দিনে অবিশ্বাস্য কিছু না ঘটলে ইংলিশদের জয়ের সমীকরণই মেলাচ্ছিল অনেকে। এদিন জেমি স্মিথ ও জ্যাকস মিল গড়েন ৯১ রানের জুটি। স্মিথ ৮৩ বলে ৬০ রানে ফিরলে সেই জুটি ভাঙে।
জ্যাকস ১৩৭ বলে করেছেন ৪৭ রান। তার সঙ্গে টেলএন্ডার ব্রাইডন কার্স গড়েন ৫৩ রানের জুটি। কার্স শেষ পর্যন্ত ৩৯ রানে অপরাজিত ছিলেন। তবে অপরপ্রান্তে কেউ সঙ্গ দিতে পারেননি। অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান লায়ন।

জন্মভূমি ডেস্ক December 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে দূর্বার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Next Article পিটিআইয়ের শীর্ষ নেতাদের ১০ বছরের কারাদণ্ড
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Nayon Islam 4 days ago
খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?