By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রেকর্ড জয়ে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রেকর্ড জয়ে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রেকর্ড জয়ে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

Last updated: 2024/09/29 at 4:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে সবশেষ সিরিজেও পাকিস্তানের কাছে ধবলধোলাই হতে হয়েছিল শ্রীলঙ্কাকে। কোচ ক্রিস সিলভারউড নিয়ে তখন চলছে ব্যাপক আকারের সমালোচনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সিলভারউডকে বিদায় করে লঙ্কান ক্রিকেটের কোচ করা হয় সনাৎ জয়সুরিয়াকে। এরপর থেকেই মূলত সুবাতাস বইছে শ্রীলঙ্কার ক্রিকেটে।

ভারতকে ২৭ বছর পর ওয়ানডে সিরিজে হারিয়েছে জয়সুরিয়ার অধীনে থাকা লঙ্কান দল। এরপর ইংল্যান্ডে গিয়ে ১০ বছর পর জিতেছে টেস্ট। এবারে ঘরের মাঠেও টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কা। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৫৪ রানের ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শেষ দিনে নিউজিল্যান্ড ৩৬০ রানে গুটিয়ে গেলে নিশ্চিত হয় লঙ্কানদের ইনিংস ব্যবধানের জয়।

সবমিলিয়ে ৬ বছর পর ইনিংস ব্যবধানে টেস্ট হারল নিউজিল্যান্ড। গলে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ১৯৯ রান নিয়ে খেলা শেষ করে নিউজিল্যান্ড। ইনিংস হার এড়াতে তখনো কিউইদের দরকার ছিল ৩১৫ রান। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে অলআউট হওয়া নিউজিল্যান্ডের জন্য দ্বিতীয় ইনিংসে এমন বড় সংগ্রহ পার করা ছিল অসম্ভবের কাছাকাছি।

হয়ওনি সেটা। নিশান পেইরিসের ৬ উইকেট আর প্রভাত জয়সুরিয়ার ৩ উইকেট ১৫৫ রান দূরে থাকতেই থামিয়ে দেয় নিউজিল্যান্ডকে। আগের দিন অপরাজিত থাকা ব্লান্ডেল ও ফিলিপস দুজনেই ফিরেছেন আজ। ব্লান্ডেল করেছেন ৬০ রান ও ফিলিপস ৭৮। দুজনকেই আউট করেছেন পেইরিস।

গত ইনিংসের মতো এবারেও ৯এ নামা মিচেল স্যান্টনার ধরলেন দলের হাল। কিন্তু সেটা হয়ত যথেষ্ট ছিল না। ১২১ রানে ৪ উইকেট হারানোর পর খুব একটা কিছু করার ছিল না তাদের পক্ষে। তৃতীয় দিনেই অনেকটা গলে নিশ্চিত হয়ে গিয়েছিল ভাগ্য। চতুর্থ দিনে কেবল তারই শেষ টানলেন পেইরিস ও প্রভাত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও এখন ভালোভাবেই টিকে আছে লঙ্কানরা। ইংল্যান্ডে একটি এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই টেস্ট হারানোর পর এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থানে আছে দলটি। সামনে দক্ষিণ আফ্রিকায় অ্যাওয়ে সিরিজে দুই টেস্ট আর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সূচি বাকি আছে লংকানদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নটা তাই কঠিন হলেও দেখতে চাইছে ধনাঞ্জয়া ডি সিলভার দল।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৬০২/৫ ডি.। (কামিন্দু ১৮২*, দীনেশ চান্ডিমাল ১১৬, কুশাল মেন্ডিস ১০৬*)
নিউজিল্যান্ড: ৮৮ (স্যান্টনার ২৯; জয়াসুরিয়া ৬/৪২, পেইরিস ৩/৩৩) ও ৩৬০ (কনওয়ে ৬১, উইলিয়ামসন ৪৬, ব্লান্ডেল ৬০, ফিলিপস ৭৮, স্যান্টনার ৬৭; পেইরিস ৬/১৭০, জয়াসুরিয়ার ৩/১৩৯)।
ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ১৫৪ রানে জয়ী।
সিরিজ: ২ টেস্টের সিরিজে শ্রীলঙ্কা ২–০তে জয়ী।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাংবাদিক শফিক রেহমানের সাজা স্থগিত
Next Article তালার তেঁতুলিয়া ইউনিয়নের ১৭টি গ্রাম পানির নিচে, পানিবন্দি কয়েক হাজার পরিবার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 2 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?