By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রেলপথ একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয় : রেলমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রেলপথ একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয় : রেলমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রেলপথ একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয় : রেলমন্ত্রী

Last updated: 2024/02/09 at 5:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, রেলের সকল জঞ্জাল ফেলে দিয়ে রেলপথ মন্ত্রণালয়কে জনগণের সেবায় নিয়োজিত করা হবে। জনগণের কল্যাণে যাতে রেলপথ মন্ত্রণালয় কাজ করতে পারে সেদিকে নজর দেওয়া হচ্ছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজবাড়ী পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বর্তমানে রেলপথ মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয়। আওয়ামী লীগ সরকারের আগে যারা ক্ষমতায় ছিল তারা রেলটাকে ধ্বংস করে দিয়ে গেছে। রেলের মূল ক্ষতি তারাই করে গেছে। গোল্ডেন হ্যান্ডশেকের নামে একবারে দক্ষ কর্মী শূন্য করে গেছে। এখন আমাদের ভালো ড্রাইভার নেই, ভালো ফোরম্যান নেই। সবক্ষেত্রেই তারা ক্ষতি করে দিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকে রেলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। বিভিন্ন রেলপথ বন্ধ হয়ে যাওয়ার পরও সেগুলো পুনরায় চালু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেলের ব্যাপক সম্প্রসারণ হচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে বিশ্বাস রেখে আমার ওপর রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি রেলকে সুন্দর প্রতিষ্ঠান হিসেবে জনগণের কল্যাণে নিয়োজিত করব। এজন্য সবার সহযোগিতা চাই।

রেলমন্ত্রী বলেন, আমি যখন রেলমন্ত্রী হয়েছি তখন রেল মন্ত্রণালয় বিট করা অনেক সাংবাদিক আমার কাছে এসেছিল। আমি তাদের বলেছি আমার অভিজ্ঞতা তেমন খুব একটা ভালো না। কারণ সাংবাদিকরা আমাকে কোনো সময় ভালোভাবে উপস্থাপন করতে পারে না। সাংবাদিকরা সমাজের সবচেয়ে এলিট শ্রেণির লোক। সাংবাদিকরা সমাজের অংশ। সাংবাদিকরা দেশকে গঠন করার জন্য ভালো কাজ করতে পারেন। গঠনমূলক সমালোচনা করবেন, সেগুলো অবশ্যই আমাদের সিদ্ধান্ত নিতে কাজ করতে সহায়ক হবে। কিন্তু সমালোচনার জন্য সমালোচনা করলে সেটা দেশের জন্য ভালো না, জনগণের জন্য ভালো হবে না। আমরা যদি নিজেরা পরস্পরের মূল্যায়ন করতে পারি তাহলে আমরা নিজেরাও এগিয়ে যাব, দেশটাও এগিয়ে যাবে।

পুনাক রাজবাড়ীর সভানেত্রী হালিমা আখতার শিরিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসকের সহধর্মিণী লেডিস ক্লাবের সভানেত্রী জিনাত আফরিন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক রাজবাড়ীর সদস্যবৃন্দসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রেলমন্ত্রী জিল্লুল হাকিম পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় লোকালয় থেকে হরিন উদ্ধার
Next Article লোহাগড়ায় ছাত্র কল্যাণ সংসদের পুণর্মিলনী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 seconds ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 48 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 minute ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 seconds ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 48 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 minute ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?