By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: র‌্যাবের অভিযানে ‘আনসার আল ইসলাম’ এর ৫ সদস্য আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > র‌্যাবের অভিযানে ‘আনসার আল ইসলাম’ এর ৫ সদস্য আটক
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

র‌্যাবের অভিযানে ‘আনসার আল ইসলাম’ এর ৫ সদস্য আটক

Last updated: 2023/08/31 at 4:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাট থেকে হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাতে মোল্লাহাট উপজেলা থেকে এদেরকে আটক করা হয়।আটকৃকতরা হলেন, পিরোজপুর জেলার মৃত কামাল গাজীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৩), গোপালগঞ্জের গাউছ মোল্লার ছেলে মোঃ আকাশ ওরফে, আব্দুল্লাহ (২৩), মোহাম্মদ জাকির ফকিরের ছেলে তাজিমুদ্দিন ওরফে, জসীমউদ্দীন (২১), সৈয়দ আহাদুজ্জামানের ছেলে মোঃ রিপন (২০) এবং মাদারীপুর জেলার মতিউর রহমানের ছেলে ইসমাইল হাসান অনিক (২০)। আটকদের কাছ থেকে উগ্রবাদী বই, সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত নোট বই ও মুঠোফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৬ এর সহকারি পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তথ্য অনুযায়ী র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-৬ এর অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর পাচ সদস্যকে আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল।

আটককৃতদের মধ্যে তরিকুল গোপালগঞ্জের একটি মসজিদে ইমামতি করতেন। আব্দুল্লাহ বাগেরহাটের একটি মাদ্রাসায় পড়াশুনা করত। তাজিমুদ্দিন গোপালগঞ্জের স্থানীয় একটি মাদ্রাসায় ইমামতি করতো। ইসমাইল গোপালগঞ্জের একটি মাদ্রাসায় অধ্যয়ণরত ছিল। সে তরিকুলের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে ‘আনসার আল ইসলাম’ এ যোগদান করে। রিপন ২০২২ সালে আব্দুল্লাহ’র মাধ্যমে আনসার আল ইসলাম এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগদান করে। তরিকুল, আব্দুল্লাহ ও তাজিমুদ্দিন ২০২১ সালে ‘আনসার আল ইসলাম’ এ যোগদান করে।

প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রায় ০৩ হাজার এবং হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে প্রায় ০২ হাজার জঙ্গিকে আইনের আওতায় এনেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে: অর্থমন্ত্রী
Next Article আমার সন্তান আমি কেন লুকিয়ে রাখব: মাহিয়া মাহি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 5 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?