By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: র‍্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > তাজা খবর > র‍্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির
তাজা খবররাজনীতি

র‍্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির

Last updated: 2024/12/10 at 1:57 PM
করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। একইসঙ্গে জনবান্ধব, গ্রহণযোগ্য আচরণ ও বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব করার কথা জানিয়েছে দলটি।
বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি এই সুপারিশ করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, র‍্যাব অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাই আমরা অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের কাছে র‍্যাব বিলুপ্তির করার সুপারিশ করেছি।
হাফিজ উদ্দিন বলেন, পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা র‍্যাব ইতোমধ্যে দেশে এবং বিদেশে ব্যাপকভাবে নিন্দিত ও সমালোচিত হয়েছে। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, অধিকাংশ রাজনৈতিক দল এবং সুধীজন র‍্যাবকে দেশে সংঘটিত অধিকাংশ গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের জন্য দায়ী করেছে। বাহিনীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে। এই প্রেক্ষাপটে র‍্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হলো। র‍্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ যেন পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, পুলিশ সংস্কার কমিশন থেকে বিএনপির কাছে সুপারিশ চাওয়া হয়নি, তবুও আমরা একটা সুপারিশ তৈরি করেছি। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য সাবেক ডিআইজি খান সাঈদ হাসান, মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক এসপি আনসার উদ্দিন খান পাঠান।
এছাড়া চেয়ারপারসনের মিডিয়া ইউং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

করেস্পন্ডেন্ট December 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা
Next Article অতিথি পাখির কলকাকলিতে মুখর উকড়ির বিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?