By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষে লাভবান হচ্ছেন চৌগাছার চাষিরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষে লাভবান হচ্ছেন চৌগাছার চাষিরা
তাজা খবরযশোর

লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষে লাভবান হচ্ছেন চৌগাছার চাষিরা

Last updated: 2025/02/05 at 5:07 PM
করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যশোরের চৌগাছা উপজেলায় ভালো ফলন পেতে রাতের বেলায় ড্রাগন বাগানের খুঁটিতে খুঁটিতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে চাষ হচ্ছে ড্রাগন ফল। এভাবে চাষাবাদকে বলা হচ্ছে ‘লাইট পদ্ধতি’। ড্রাগন চাষের নতুন এ পদ্ধতিতে অনেক লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন অনেক চাষি। কৃষি অফিস সূত্র জানিয়েছে, এ বছর উপজেলাতে ২৭৫ হেক্টর জমিতে ড্রাগন চাষ করেছেন চাষিরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে, উপজেলার টেংগুরপুর গ্রামের পূর্ব মাঠে কৃষক বাকি-বিল্লাহর ড্রাগন ক্ষেত দেখা যায়। ক্ষেতের ভিতর শত শত বিদ্যুতের বাল্ব জলছে। আলোকিত হয়ে রয়েছে পুরো ড্রাগন ক্ষেত। নিজ হাতে ক্ষেত পরিচর্যা করছেন বাকি-বিল্লাহ।
এ সময় তার ক্ষেতে কাজ করা শ্রমিক আশাদুল ইসলাম বলেছেন, আমি দীর্ঘদিন যাবৎ এ ফল বাগানে কাজ করছি। রাতে কাজ করলে দ্বিগুণ পারিশ্রমিক পাই। বাকি-বিল্লাহ জানিয়েছেন, তিনি নিজ জমিতে ১৫ বিঘা ড্রাগন চাষ করেছেন এই বছর। টিভিতে কৃষিবিদ শাইখ সিরাজের প্রচারিত লাইটিং চায়না পদ্ধতি প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হন তিনি।
তিনি আরও বলেন, ড্রাগন মূলত গ্রীষ্মকালীন ফল। অতিরিক্ত ঠাণ্ডায় ড্রাগনে ফুল-ফল হয়না। কিন্তু লাইটিং পদ্ধতিতে ড্রাগন গাছে রাতে তাপমাত্রা পাওয়ার কারণে ভরা শীতের মৌসুমেও ড্রাগনফল পাওয়া যাচ্ছে। অসময়ে উৎপাদিত ড্রাগন ফল বিক্রি করে ভরা মৌসুমের তুলনায় দ্বিগুণ দামও পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
চাঁদপাড়া গ্রামের চাষি রাব্বি। গত বছর পাঁচ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন। তিনি বলেন, মূলত ড্রাগনের ফুল যাতে নষ্ট না হয় এবং একই ড্রাগন গাছে দুইবার ফল পাওয়ার জন্য এই লাইটিং পদ্ধতির ব্যবহার করা হচ্ছে। শীত মৌসুমে বিদ্যুতের আলো ব্যবহার করে বেশ লাভবান হচ্ছি।
চৌগাছা উপজেলার কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন বলেছেন, শীতে দিন ছোট আর রাত বড় হয়। এ সময়ে দিনের তাপমাত্রা অনেকাংশে কম থাকে। আবার রাতে ঠান্ডাও পড়ে। ড্রাগন তার স্বাভাবিক ফুল ও ফল দিতে পারেনা সেই কারনে। তাই ড্রাগন ক্ষেতে বিদ্যুতের আলো ব্যবহার করলে ভলো ফল পাওয়া সম্ভব। চৌগাছার মাটি উর্বর হওয়ায় অল্প খরচে যেকোনো ফল সহজেই চাষ করা যায়।

করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভাষার মাসে বাংলায় রায় হাইকোর্টের
Next Article সরকারি চাকরিজীবী : ১৫ বছর চাকরির পর পেনশনসহ অবসরের অনুমতির সুপারিশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে

By জন্মভূমি ডেস্ক 38 minutes ago
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়তাজা খবর

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 day ago
যশোর

বেনাপোল স্থলবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় ইলিশ জব্দ

By জন্মভূমি ডেস্ক 1 day ago
Uncategorizedযশোর

যশোরে শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?