By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতনে মাদারীপুরের রাকিবের মত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতনে মাদারীপুরের রাকিবের মত্যু
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতনে মাদারীপুরের রাকিবের মত্যু

Last updated: 2025/01/25 at 1:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : ইচ্ছা ছিল অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যাবেন। সেখান থেকে আয় করে পরিবারে ফিরিয়ে আনবেন সচ্ছলতা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। উল্টো দালালদের খপ্পরে পড়ে প্রাণটাই গেলো।
দফায় দফায় দালালদের ৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারেননি মাদারীপুরের বাসিন্দা রাকিব মহাজন (২৩)। দীর্ঘ তিন বছর গেমঘরে বন্দি থেকে লিবিয়ায় দালালদের নির্যাতনে মারা যান বলে পরিবার থেকে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে রাকিব মহাজনের মৃত্যুর খবর পায় তার পরিবার। এরপর থেকে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
নিহত রাকিব মহাজন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের নাজিম উদ্দিন মহাজনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে উন্নত জীবনের আশায় মাদারীপুর সদর উপজেলার মৃত ফটিক মৃধার ছেলে দালাল জাহাঙ্গীর মৃধার প্রলোভনে পড়েন রাকিব মহাজন। জাহাঙ্গীর তার ভায়রা শরীয়তপুরের পালং থানার ধানুকা ইউনিয়নের ছোট বিনোদপুর গ্রামের সোহাগ মাতুব্বরের মাধ্যমে ২৭ লাখ টাকায় ইতালিতে পৌঁছে দেওয়ার চুক্তি করেন। পরে ২৭ লাখ টাকা দিয়ে তিন বছর আগে ইতালির উদ্দেশ্য বাড়ি থেকে বের হন রাকিব। লিবিয়ায় যাওয়ার পর গেমঘরে (বন্দিশালা) রেখে আরও টাকার জন্য নির্যাতন চালাতে থাকেন দালাল সোহাগ মাতুব্বর ও তার লোকজন। পরে কোনো উপায় না পেয়ে রাকিবের বাবা নাজিম উদ্দিন মহাজন ধার-দেনা করে পাঁচ লাখ টাকা দেন। তাতেও কাজ হয়নি। চলতে থাকে নির্যাতন।
দুই বছর ৪ মাস পর আরেক দালাল মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রামন্দী গ্রামের মাজেদ খলিফার কাছে যায় রাকিবের পরিবার। তাকেও দেওয়া হয় ১৫ লাখ। তবুও মুক্তি মেলেনি রাকিবের। নির্যাতনের এক পর্যায়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাকিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে লিবিয়ার একটি হাসপাতালে নেওয়ার পর মারা যান। পরদিন রাতে রাকিবের মৃত্যুর খবর তার পরিবারকে জানান দালাল মাজেদ খলিফা। তার মৃত্যুর সংবাদে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মাতম থামছে না স্বজনদের।

নিহত রাকিবের বাবা নাজিম উদ্দিন মহাজন বলেন, ‘দফায় দফায় টাকা দিয়ে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। এ পর্যন্ত সোহাগ আর মাজেদকে ৪৫ লাখ টাকা দিয়েছি। তারপরও আমার ছেলের মৃত্যুর খবর শুনতে হলো! আমার ছেলেকে না খাইয়ে ও নির্যাতন করে মেরে ফেলেছে।’
আহাজারি করতে করতে তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগেও আমার ছেলে ভিডিওতে তার নির্যাতনের কথা বলেছে। এত টাকা দালালদের দিয়েও ছেলেকে বাঁচাতে পারলাম না। রাকিরের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। ছেলের শেষ দেখাটাও দেখতে পারবো কি না জানি না। লাশ দেশে আনা ও দালালদের বিচারের দাবি জানাই।’
নিহতের ছোট চাচা শাহজালাল মহাজন বলেন, ‘নির্যাতন করে আমার ভাতিজাকে হত্যা করেছে। এখন দালালরা বলে অসুস্থ হয়ে রাকিব মারা গেছে। আমরা এ হত্যার বিচার চাই।’
স্থানীয় দালাল জাহাঙ্গীর মৃধা বলেন, ‘আমার ভায়রা সোহাগ বিধায় আমাকে জড়ানো হচ্ছে। কেউ বলতে পারবে না যে আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি। ওই ছেলে অসুস্থ হয়ে লিবিয়ায় মারা গেছে। আমার ভায়রা বরং সেখানে ট্রিটমেন্ট করেছে। এর বেশি কিছু জানি না।’
আরেক দালাল মাজেদ খলিফার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইলও বন্ধ পাওয়া গেছে। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, ঘটনার কথা মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।
মাদারীপুর জেলা পুলিশের তথ্য মতে, মাদারীপুর গেলো বছর লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে জেলার অন্তত শতাধিক মানুষ মারা গিয়েছে। এরই মধ্যে প্রায় ২০০শ’ মামলা দায়ের হয়েছে পাঁচ শতাধিক দালালের বিরুদ্ধে। কিন্তু মামলায় জামিন পেয়ে পুনরায় দালালিতে যুক্ত হয় তারা। তাই এদের বিরুদ্ধে জিরো টলারেন্স পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।
এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, মাদারীপুরে দালাল চক্রের বিরুদ্ধে বেশ কিছু তথ্য পেয়েছি। শক্তিশালী একটি সিন্ডিকেটের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালিতে মানবপাচার করছে প্রতারক চক্র। তদন্ত করে এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বেশ কিছু তথ্য পেয়েছি মাদারীপুরে দালাল চক্রের বিরুদ্ধে। আমরা জেলা পুলিশ এসব বিষয়ে জিরো টলারেন্সে আছি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুইজারল্যান্ড সফর শেষে দেশের পথে ড. ইউনূস
Next Article সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 4 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?