By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

Last updated: 2026/02/21 at 4:22 PM
Staff Reporter 4 hours ago
Share
SHARE

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় লেবাননে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। লেবাননের সরকারি বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এক প্রতিবেদনে এনএনএ জানিয়েছে, গতকাল শুক্রবার পূর্ব লেবাননের বেকা উপত্যকা ও রিয়াক শহরে বিমান অভিযান পরিচালনা করেছে ইসরায়েরের বিমানবাহিনী। এই দুই অভিযানে নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন ৩০ জন। আহতদের সবাইকে চিকিৎসার আওতায় আনা হয়েছে এবং আরও নিহত আছে কি না— তা জানতে অনুসন্ধান শুরু হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এক বিবৃতিতে অভিযানের সত্যতা স্বীকার করেছে। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, বেকা উপত্যকা ও রিয়াক শহরের সুনির্দিষ্ট কিছু স্থাপনায় হামলা করা হয়েছে। এই স্থাপনাগুলো সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করত।

বিমান অভিযান পরিচালনার কয়েক ঘণ্টা আগে লেবাননে ফিলিস্তিনি শরণার্থীদের সবচেয়ে বড় শিবির এইন এল-হিলওয়েহ- তে ড্রোন হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ২ জন। আইডিএফের বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, এইন এল-হিলওয়েহ শরণার্থী শিবিরি হামাসের গোপন কমান্ড সেন্টার ছিল— গোয়েন্দাসূত্রে এমন তথ্য জানার পরই সেখানে অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকার গোষ্ঠী হামাস-কে নির্মূলের অংশ হিসেবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর এক বছরেরও বেশি সময় ধরে বিমান ও স্থল অভিযানের পর ২০২৫ সালের নভেম্বরে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল।

তবে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। জাতিসংঘের তথ্য অনুসারে, নভেম্বর থেকে এ পর্যন্ত লেবাননে স্থল ও আকাশপথে ১০ হাজার বারেরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এসব হামলয় নিহত হয়েছেন কমপক্ষে ১০৮ জন। তাদের মধ্যে ১৬ জন শিশু এবং ২১ জন নারী আছেন।

Staff Reporter February 21, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি
Next Article অনিরাপদ খাদ্য বর্জন করুন
আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 4 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 4 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 4 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?