By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লোহাগড়ায় কাঁদা জমে রাস্তার বেহালদশা: দুর্ঘটনার শঙ্কা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় কাঁদা জমে রাস্তার বেহালদশা: দুর্ঘটনার শঙ্কা
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় কাঁদা জমে রাস্তার বেহালদশা: দুর্ঘটনার শঙ্কা

Last updated: 2024/04/07 at 1:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টিতে সড়কে কাদা জমে রাস্তা পিচ্ছিল হয়ে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। এতে বিপাকে পড়েছেন সড়কে চলাচলকারি পথচারী ও চালক – আরোহীরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা শঙ্কা নিয়ে পথ চলছেন তারা। সরেজমিন (৭ এপ্রিল) রবিবার সকালে দেখা যায় লোহাগড়ার ব্যস্ততম লক্ষীপাশা- মহাজন সড়কের রাজুপুর এলাকা থেকে খলিশাখালী বটতলা পর্যন্ত সড়কসহ একাধিক সড়কে বৃষ্টির পর পড়ে থাকা মাটি কাদায় পরিণত হয়েছে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। রাস্তায় চলাচলকারি মোটরসাইকেল আরোহীরা পড়েছেন চরম বিপাকে। মোটরসাইকেল চালক শিমুল হাসান বলেন বৃষ্টিতে এই ব্যস্ত রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে। সড়কে মাটির স্তর পড়ে গেছে। এ বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
লক্ষ্মীপাশা আল্লাহর দান ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের মালিক গোলাম কিবরিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে খলিশাখালি বটতলায় গিয়েছিলাম গোস্ত কিনতে রাস্তার অবস্থা খারাপ দেখে মোটরসাইকেল রেখে পায়ে হেঁটে বাড়িতে যাচ্ছি। ইতিমধ্যেই আমার ক্লিনিকের ম্যানেজার ওই জায়গায় ২ দফায় দুর্ঘটনায় পতিত হয়ে মোটরসাইকেল ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয় এবং ম্যানেজার গুরুতর আহত হয়।
সাহেব আলী নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, বৃষ্টির পর উপজেলার বিভিন্ন সড়কে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে রাস্তায় পড়ে থাকা মাটি বৃষ্টির পানিতে কাদায় পরিণত হয়ে তা পিচ্ছিল হয়ে গেছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি বলেন, এই সড়কটি দিয়ে মাটি নেওয়ার ফলে সামান্য বৃষ্টি হলেই কাদা সৃষ্টি হয়। স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সাধারণ পথচারী ও বিভিন্ন যানবাহনে চলাচলকারি মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর নড়াইলের সমন্বয়ক শরিফুজ্জামান বলেন, কয়েক বছর ধরে লক্ষ্মীপাশা থেকে মহাজন সড়কের রাজুপুর নামক স্থানে নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ট্রাকে করে প্রভাবশালীরা মাটি কেটে এই রাস্তা দিয়ে রাতের আঁধারে নিয়ে যাচ্ছে। ট্রাক থেকে পড়া মাটি রাস্তায় পড়ে পরবর্তীতে বৃষ্টিতে প্রচুর কাঁদা সৃষ্টি হয় যার ফলে জনসাধারণের চলাচলের জন্য সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম বলেন আমি নতুন এসেছি আপনার মাধ্যমে প্রথম জানতে পারলাম। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
Next Article রাজবাড়ীতে পদদলিত হয়ে বৃদ্ধার মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
খুলনা

খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
জাতীয়

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?