By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লোহাগড়ায় বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষা কর্মকর্তা নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষা কর্মকর্তা নিহত
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিক্ষা কর্মকর্তা নিহত

Last updated: 2024/10/06 at 11:48 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো: রিফাতুল ইসলাম মিঠুন (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো: আজাদ শেখের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে কালনা পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, নিহত রিফাতুল ইসলাম মিঠুন লোহাগড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কুন্দশী গ্রামের মো: বেলায়েত সিকদারের ছেলে। নিহত রিফাতুল ইসলাম মিঠুন গোপালগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আহত আজাদ শেখ (৪৭) উপজেলার মল্লিকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত. শাহাবুদ্দিন মিয়ার ছেলে। আজাদ শেখ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সম্পর্কে তারা মামা-ভাগনে।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন ভাটিয়াপাড়া যাওয়ার পথে সোহাগ পরিবহন বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী রিফাত ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটরসাইকেল চালকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। মোটরসাইকেলে থাকা অন্য আরোহী অক্ষত আছে।  আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নিহত রিফাতুল ইসলাম মিঠুন বিবাহিত, তার একটি কন্যা শিশু সন্তান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার বিষয়টি  নিশ্চিত করে বলেন আইনানুগ প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত রিফাতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সিনিয়র করেস্পন্ডেন্ট October 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোল চেকপোস্টে ল্যাগেজ সিন্ডিকেট ব্যাপক দৌরাত্ব :কোটি টাকার রাজস্ব বেহাত
Next Article উপকূলে বাঘ বিধবারা আর কতদিন ভূগবে সামাজিক কুসংস্কারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?