By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় মা-মেয়েকে মারধোরের ঘটনায় মামলা দায়ের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় মা-মেয়েকে মারধোরের ঘটনায় মামলা দায়ের
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় মা-মেয়েকে মারধোরের ঘটনায় মামলা দায়ের

Last updated: 2024/02/10 at 4:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় মা-মেয়েকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ৬ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন ভুক্তভোগী লাবনি আক্তার। লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো: তৌফিক হাসান শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন— লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামের নাজিম উদ্দিন দেওয়ান (৫৫) তার স্ত্রী বিউটি বেগম (৪৫) দুই ছেলে আলিফ দেওয়ান (২০) ও কিরন দেওয়ান (২৭), জয়পুর গ্রামের হাফিজার শেখ (৫৫) এবং তার স্ত্রী রিভা বেগম (৫০)। এছাড়া আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গত বুধবার সকালে মশাঘুনি গ্রামের ওহিদুজ্জামানের ভাড়া বাড়িতে ভুক্তভোগী লাবনি আক্তারের (৫০) মেয়ে ময়না বেগমকে (২৮) খুন করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ও শ্লীলতাহানি ঘটায় এজাহারভুক্ত আসামিরা। পরে তাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে ময়না বেগমের মা লাবনি আক্তার ওই বাড়িতে গিয়ে এ ঘটনার বিচার চেয়ে আহাজারি করলে আসামিরা পুনরায় এসে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং গলা টিপে হত্যার চেষ্টা করে। এসময় আসামিরা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী ও ভুক্তভোগী লাবনি আক্তার বলেন, আমি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি। এদিকে মামলা দায়েরের পর আসামীরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই। এসআই মো. তৌফিক হাসান বলেন, এ ঘটনায় আসামিরা পলাতক রয়েছেন। তবে আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে রেড ক্রিসেন্ট এর কম্বল বিতরণ
Next Article নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 38 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 47 minutes ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 47 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?