By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখলের চেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখলের চেষ্টা
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখলের চেষ্টা

Last updated: 2024/08/18 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর শহরের কুন্দশী এলাকার মালোপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ১০ শতক জমি জবর দখলের অভিযোগ উঠেছে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে। ঘটনার পর ওই ভুক্তভোগী লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে ভুক্তভোগীর এহেন দু:সময়ে তার পাশে দাঁড়িয়েছেন স্হানীয় বিএনপি, যুবদলের নেতৃবৃন্দ।

থানায়, দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে,
লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকার মৃত জিতেন্দ্রনাথ সরকারের ছেলে উত্তম সরকার ও তার ভাই পৈতৃক সূত্রে ৮৬ নং কুন্দশী মৌজায় ১৯৭ নং খতিয়ানে আরএস ২৮৩ দাগে ৪০ শতক জমি ভোগদখল করে আসছিল।

অভিযোগ সূত্রে আরও জানা গেছে , গত ১৪ আগষ্ট সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সলিমুল্লাহ পাপ্পু’র নেতৃত্বে ১২০/১৫০ জনের একদল দূর্বৃত্ত অতর্কিতভাবে উত্তম সরকারের ৪০ শতক জমির মধ্যে ১০ শতক জমি দখল করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন।

ভুক্তভুগী উত্তম সরকার কান্না জড়িত কন্ঠে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, আমার পৈত্রিক সম্পত্তিতে থাকা টিউবওয়েল, মুল্যবান গাছ কেটে,ব্যাবহৃত বাথরুম, ঘরবাড়ি ভেঙ্গে আমার জমি দখল করে নিয়েছে ঐ আওয়ামীলীগ নেতা।
‘জমি জবর দখলের সময় দূর্বৃত্তদের বাঁধা দিলে তারা, অশ্লীল ভাষায় গালিগালাজ করে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি ১৬ আগষ্ট স্হানীয় থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন এবং তিনি সৃষ্ট ঘটনার বিচার চেয়েছেন’।

এদিকে লোহাগড়ার মালোপাড়ায় একজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি জবর দখলের ঘটনা জানাজানি হয়ে গেলে লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, শ্রমিকদল নেতা জহির শেখসহ অন্যরা ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছে এবং তার দখল হওয়া জমি উদ্ধারের জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবেন বলে আলাপকালে জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সলিমুল্লাহ পাপ্পু বলেন- আমার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের যে অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা।
বরং আমার ৩.৫ শতক জমি দীর্ঘদিন ধরে তারা জবর দখল করে ভোগদখল করে রেখেছে।

এ বিষয়ে কথা হয় লোহাগড়া থানার এসআই ও মল্লিকপুর ইউনিয়নের পুলিশের বিট অফিসার সৈয়দ আলীর সাথে। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর শনিবার (১৭ আগষ্ট) ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় স্বেচ্ছাসেবক দলের শান্তি সমাবেশ
Next Article কেশবপুরে আ’ লীগের জনপ্রতিনিধিরা আত্মগোপনে: নাগরিক সেবা ব্যহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যেভাবে খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ–ইসরাইল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
জাতীয়

শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৫৪ ফ্লাইট বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 40 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?