By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লোহাগড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান
তাজা খবরনড়াইল

লোহাগড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান

Last updated: 2024/12/09 at 4:21 PM
করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : “নারী কণ্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অম্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার বেলা ২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক রূপক মুখার্জি, নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শামচুল হক, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম প্রমুখ।

এসময় বক্তারা বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে যে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন, সফল জননী নারী ফরিদা ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কোহিনূর পারভীন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসাঃ বিথী বেগম, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী হেলেনা ইয়াছমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ মাছুরা খানমসহ মোট ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে সরকারি -বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

করেস্পন্ডেন্ট December 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে পূবালী ইসলামী ব্যাংকিং কর্নার উদ্বোধন
Next Article শরণখোলায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী– মঞ্জু

By করেস্পন্ডেন্ট 1 hour ago
সাতক্ষীরা

জীবনের নিরাপত্তার খোঁজে বন ছেড়ে নতুন পথে পাড়ি জমাচ্ছে বনজীবিরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়

তৃতীয় দিনে তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি ইসির

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়তাজা খবর

এডিপিতে বরাদ্দ কমেছে, সংশোধিত ২ লাখ কোটি টাকা অনুমোদন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

উপকূলে ‌চিংড়ি চাষে গতি ফেরাতে হবে

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
জাতীয়তাজা খবর

দ্বিতীয় দিনের প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?