By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শবে কদরে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > শবে কদরে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
আন্তর্জাতিক

শবে কদরে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

Last updated: 2024/04/06 at 11:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পবিত্র শবে কদর উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখো গেছে। এদিন মাগরিবের পর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। শবে কদরের বিশেষ আমলের জন্য মসজিদে আসেন তারা। তারাবি নামাজ শেষে কদরের বিশেষ নামাজ আদায় করবেন মুসল্লিরা।

শনিবার (৬ এপ্রিল) বায়তুল মোকাররম মসজিদে সরেজমিনে দেখা যায়, মসজিদের উত্তর- দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করছেন মুসল্লিরা। শবে কদর উপলক্ষে এদিন মুসল্লিদের উপস্থিতি অন্য দিনগুলোর চেয়ে অনেক বেশি দেখা যায়। এদিন মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় সেখানে অবস্থান করা ফকির-মিসকিনদের দান-খয়রাতও করেন মুসল্লিরা। সেজন্য মসজিদের উত্তর গেটে সাহায্যের আশায় অসহায় মানুষদের বসে থাকতে দেখা যায়।

 

মুসল্লিরা জানিয়েছেন, এদিন নাজাতের আশায় মহান আল্লাহর দরবারে দোয়া-জিকির ও মোনাজাত করবেন তারা। এজন্য রাজধানীর বিভিন্ন স্থানে বাসিন্দা ও আশপাশের দোকানিরা মসজিদে আসেন। তারাবি শেষ বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বাসায় ফিরবেন তারা। কেউ কেউ গভীর রাত পর্যন্ত মসজিদে ইবাদত বন্দেগি করবেন।

শবে কদরে মসজিদে নামাজ পড়তে এসেছেন ব্যবসায়ী রহিম উল্ল্যাহ। তিনি বলেন, প্রতিদিন আসা হয় না। মাঝে মাঝে এশার নামাজ পড়ে চলে যাই। আজ কদর উপলক্ষে নামাজ শেষে বিশেষ ইবাদত করবো।

জানা গেছে, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ সন্ধ্যা থেকে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আ’লামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পার করবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কোরআন পড়ে রমজানের শেষ দিনগুলো কাটাচ্ছেন গাজার বাস্তুচ্যুতরা
Next Article কাল থেকে কমতে পারে গরম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?