By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শরণখোলায় আগাম জাতের ধানে বাম্পার ফলন, চাষির মুখে সোনালি হাসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শরণখোলায় আগাম জাতের ধানে বাম্পার ফলন, চাষির মুখে সোনালি হাসি
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

শরণখোলায় আগাম জাতের ধানে বাম্পার ফলন, চাষির মুখে সোনালি হাসি

Last updated: 2023/11/10 at 3:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের শরণখোলায় ব্রী-৭১ ও ব্রী-৭৫ আগাম জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ফসল কাটাও শুরু করেছেন চাষিরা। উপকূলীয় শরণখোলায় দুই-তিন বছর ধরে চাষ হচ্ছে এই আগাম জাতের ধানের। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় এবারই ফলন ভালো হয়েছে। ধানের দামও ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়নে এবছর ১০০ হেক্টর জমিতে ব্রি-৭১ ও ব্রি-৭৫ ধানের চাষ হয়েছে। যেসব জমির ধান কাটা হয়েছে তার পরিমাপ করে দেখা গেছে হেক্টরপ্রতি ৪ থেকে সাড়ে ৪ মেট্রিক টন ফলন হয়েছে। যা বিগত বছরের তুলনায় ফলন অনেক ভালো। এক বিঘা জমি চাষ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত কৃষকের খরচ হয়েছে ১৬ হাজার টাকা। আর বর্তমান বাজারে এক মণ ধাণ বিক্রি হচ্ছে এক হাজার টাকা। এতে চাষিরাও ব্যাপক লাভবান হচ্ছেন। এই ধান চাষে আগ্রহও বাড়ছে চাষিদের।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মাঠে মাঠে সোনালি ধানে দোলা। ধুম পড়েছে সেই পাকা ধান কাটার। কৃষি শ্রমিকরা দল বেধে কাস্তে হাতে মাঠে পাকা ধান কাটায় ব্যবস্ত সময় পার করছেন। চাষি-শ্রমিক সবার মুখেই সোনালি হাসি।
উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের চাষি মাসুদ মীর জানান, তিনি এবার চার বিঘা জমিতে ব্রি-৭১ ও ব্রি-৭৫ আগাম জাতের ধান চাষ করে বেশ খুশি। কারণ তিনি তার দুই বিঘা জমিতে সব মিলিয়ে খরচ হয়েছে ৩২ হাজার টাকা। ফসল পেয়েছেন প্রায় ১০০মণ। বর্তমান বাজারদর হিসেবে বিক্রি করলে প্রায় এক লাখ টাকা বিক্রি করতে পারবেন। এবছর যেভাবে ফলন হয়েছে তাতে আগামী বছর আরো বেশি জমিতে চাষ করবেন বলে জানান এই চাষি।
উপজেলার উত্তর কদমতলা গ্রামের চাষি নজরুল ইসলাম হাওলাদার, কালাম খান, অহেদ খান, দক্ষিণ কদমতলা গ্রামের চাষি আবুল মোল্লা, ও খোকন মোল্লা জানান, গত দুই বছরে তারা এতো ফলন দেখেননি। এবার তারা অনেক লাভবান হবেন। তাদের জমির ফলন দেখে আগামীতে গ্রামের অনেকেই এই আগাম জাতের ধান চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলার খোন্তাকাটা গ্রামের ধান ব্যবসায়ী দেলোয়ার হোসেন, ফারুক হোসেনসহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, এবছর ধানের প্রচুর দাম। গত বছর এক মণ ধান কিনেছেন সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায়। এবার সেই ধান এক হাজার টাকা দরে মণ কিনতে হচ্ছে। তারা ধান কিনে চাল তৈরী করে বিক্রি করে থাকেন। কেবলমাত্র ধান কেনা শুরু করেছেন তারা। চাল তৈরীতে আরো সময় লাগবে।
শরণখোলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলম জানান, উপজেলায় এবার মোট ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাতের ধান চাষ হয়েছে ১০০ হেক্টরে। এই জাতের চারা রোপণের পর থেকে ১১০ থেকে ১১৫ দিনের মধ্যেই ফসল কাটার উপযোগী হয়। রোগবালাইও কম আক্রমণ করে। এবার আশানুরূপ ফলন পেয়েছেন চাষিরা।
এই উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা আরো জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফসলের কোনো ক্ষতি হয়নি। ফলন ভালো হওয়ায় আগামীতে আরো বেশি জমিতে এই ধান চাষ করা হবে। এই আগাম জাতের ধান ওঠার পরে এই একই জমিতে শাক-সবজিসহ শীতকালিন নানা জাতের ফসল চাষ হচ্ছে। এতে এক জমিতে দুই-তিন ধরণের ফসল উৎপাদন করে আরো বেশি লাভবান হচ্ছেন চাষিরা।
তবে আগাম ধান ওঠায় বাজারে এর প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত পুরোপুরি ধান কাটা শেষ হয়নি। সম্পূর্ণ ধান কাটা ও মাড়াই করতে আরো কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। নতুন চাল বাজারে সরবরাহ হলে বাজারে চালের দাম কমতে পারে বলে ধারণা করছেন এই কৃষি কর্মকর্তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হামাসের ১৯ কমান্ডার নিহত : দাবি আইডিএফের
Next Article পটুয়াখালী-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আফজাল হোসেন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?