By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী হত্যাকান্ডের রহস্য উদঘাটন : গ্রেফতার ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী হত্যাকান্ডের রহস্য উদঘাটন : গ্রেফতার ৩
বাগেরহাট

শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী হত্যাকান্ডের রহস্য উদঘাটন : গ্রেফতার ৩

Last updated: 2026/03/28 at 6:29 PM
জন্মভূমি ডেস্ক 2 weeks ago
Share
SHARE

শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) হত্যাকান্ডের ৩ দিনের মাথায় হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে শরণখোলা থানা পুলিশ। গ্রেফতার হয়েছে ৩ আসামী। আসামী মিজান ঘটনায় জড়িত থাকার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দিয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক এক প্রেস ব্রিফিংয়ে রিয়া মনি হত্যাকান্ডের তিনদিনের মাথায় হত্যার রহস্য উদঘাটনের কথা জানিয়ে বলেন, ২৫ মার্চ শরণখোলা থানায় চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের মামলা দায়ের হওয়ার পরে পুলিশের একাধিক টীম মাঠে তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠায়। ধৃত আসামীরা হচ্ছে, শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মাসুম বিল্লাহ হাওলাদারের পুত্র রফিকুল ইসলাম রুবেল (৩৫), উত্তর কদমতলা গ্রামের মৃত আওয়াল সরদারের পুত্র মোঃ মিজানুর রহমান (২৩) এবং উত্তর রাজাপুর গ্রামের মোঃ আমিরের পুত্র তুহিন (২১)। এদের মধ্যে আসামী মিজানুর রহমান শুক্রবার বাগেরহাট মেজিস্ট্রেট আদালতে হত্যাকান্ডে নিজে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। নিহত রিয়া মনি হানিট্রাপে টাকা আদায় ও আসামীদের সাথে রিয়া মনির শারিরিক সম্পর্ক ও মাদকদ্রব্য কেনাবেচা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় আসামীরা রিয়া মনিকে হত্যা করেছে। অন্য আসামীদের আটক করার অভিযান চলছে বলে ওসি জানিয়েছেন। গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের একটি মসজিদের সামনের রাস্তার উপর থেকে কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের ঘটনায় নিহত রিয়া মনির পিতা মোঃ আজিম বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জন আসামীর নামে শরণখোলায় থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১ তারিখ ২৫.০৩.২০২৬ ধারা-৩০২/৩৪ পেনালকোড-১৮৬০।

জন্মভূমি ডেস্ক March 28, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Next Article সাতক্ষীরা শহরে ঈদ আর ‌তেলের ভোগান্তিতে যানজট চরমে
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?