By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শরণখোলার তাফালবাড়ী স্কুল এন্ড কলেজে অর্থনীতিতে শিক্ষক থাকলেও শিক্ষার্থী কম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শরণখোলার তাফালবাড়ী স্কুল এন্ড কলেজে অর্থনীতিতে শিক্ষক থাকলেও শিক্ষার্থী কম
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

শরণখোলার তাফালবাড়ী স্কুল এন্ড কলেজে অর্থনীতিতে শিক্ষক থাকলেও শিক্ষার্থী কম

Last updated: 2023/10/02 at 4:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মন্ত্রনালয়ের অডিটে আপত্তি

জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষক আছেন ঠিকই কিন্তু ওই বিষয়ে নেই কাম্যসংখ্যক শিক্ষার্থী। যেখানে কমপক্ষে ২৫জন শিক্ষার্থী থাকার কথা সেখানে আছে মাত্র তিন জন। সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয়ের এক নিরীক্ষায় (অডিট) ধরা পড়ে এমন অসঙ্গতি।
অথচ ওই বিভাগের (অর্থনীতি) শিক্ষক আব্দুল মালেক প্রায় দুই যুগ ধরে নিয়মিত বেতন-ভাতা ভোগ করে চলেছেন। গত ২৫ আগষ্ট মন্ত্রনালয়ের নিরীক্ষা কমিটির সদস্যরা কলেজের হাজিরা খাতায় অর্থনীতি বিষয়ে মাত্র তিন জন শিক্ষার্থীর সন্ধান পেয়ে হতাশ হন। কাম্যসংখ্যক শিক্ষার্থী না পাওয়ায় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রনালয়ে আপত্তি দেওয়া হবে বলে নিরীক্ষা কমিটি সূত্র জানিয়েছে।
এছাড়া শিক্ষক আব্দুল মালেকের বিরুদ্ধে রয়েছে আরো নানা অভিযোগ। তিনি কলেজ যান না নিয়মিত। ক্লাস ফাঁকি দিয়ে একাদিক পত্রিকার সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সভা-সেমিনারে সময় ব্যয় করেন। সাংবাদিকতার নামে প্রভাব বিস্তার করেন উপজেলার সরকারি-বেসরকারি অফিসে গিয়ে। একারণে গত ২৬ জানুয়ারি উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় তার বিরুদ্ধে রেজুলেশন করা হয়। রেজুলেশনে শিক্ষার মানোন্নয়ন ব্যাহত হওয়াসহ একাধিক কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কৃর্তপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রনালয়ের নিরীক্ষণ বিভাগের পরিদর্শক ড. এনামুল ইসলাম বলেন, আমরা তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সকল বিভাগ ও বিষয়ের তিন বছরের কাগজপত্র যাচাই-বছাই করে দেখেছি। কমপক্ষে একটি বিষয়ে ২৫জন শিক্ষার্থী থাকার কথা। কিন্তু সেখানে অর্থনীতি বিষয়ে কোনো বছরই দুই থেকে তিন জনের বেশী শিক্ষর্থী পাওয়া যায়নি। তাই এ বিষয়ে মন্ত্রনালয়ে আপত্তি দেওয়া হবে।
তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায় অর্থনীতি বিষয়ে তিন জন শিক্ষার্থী থাকার কথা স্বীকার করে বলেন, অর্থনীতিতে সব জায়গায় শিক্ষার্থীর সংখ্যা একটু কমই থাকে। মন্ত্রনালয়ের অডিট কমিটি প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে গেছে। তারা রিপোর্ট দিলে আপত্তির বিষয়ে জানা যাবে।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সমন্বয় কমিটির সভাপতি মো. রায়হান উদ্দিন আকন শান্ত বলেন, কিছু কিছু শিক্ষক আছেন তারা স্কুল-কলেজে না গিয়ে সাংবাদিতাসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যাস্ত থাকেন। এতে শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। তাই বিষয়টি সমন্বয় কমিটির রেজুলেশনে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানিয়েছেন, ১৯৯৯ সালে তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে অর্থনীতি বিভাগে অন্য এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন ম্যানেজিং কমিটি অজ্ঞাত কারণে ওই ব্যক্তিকে বাদ দিয়ে রেজুলেশনে ফ্লুইড ব্যবহার করে আব্দুল মালেককে নিয়োগ দেয়। কাগজে-কলমে কাম্যসংখ্যক শিক্ষার্থী দেখানো হলেও নিয়োগের পর থেকে এপর্যন্ত দুই থেকে পাঁচ জনের বেশি শিক্ষার্থী কখনোই ছিল না।
এব্যপারে তাফালবাদী স্কুল এন্ড কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক আব্দুল মালেক বলেন, অডিটররা কেবল মাত্র অডিট করে গেছেন। তবে শিক্ষার্থী কম থাকার বিষয়টি তারা এখনো আমাদের কিছু জানায়নি। তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে ২১ লাখ টাকার মাদকসহ আটক ২
Next Article নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র মোকাবিলায় জনগণ ঐক্যবদ্ধ: ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

ক্লিন নড়াইল কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আতাউর

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?