By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শাকিবের শুভেচ্ছাদূত সাকিব!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > শাকিবের শুভেচ্ছাদূত সাকিব!
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

শাকিবের শুভেচ্ছাদূত সাকিব!

Last updated: 2024/03/09 at 3:37 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বলা বাহুল্য, দেশের দুই অঙ্গনের দুই পোস্টারবয় সাকিব আল হাসান ও শাকিব খান। পেশাগত কাজে দুজনকেই থাকতে হয় তুমুল ব্যস্ত। ফলে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকলেও সচরাচর দেখা-সাক্ষাৎ হয় না তাদের। তবে এবার শুধু দেখাই নয়, একত্রে কাজও করবেন তারা; একটি প্রতিষ্ঠানের হয়ে।

রিমার্ক-হারল্যান নামের সেই প্রতিষ্ঠানের সঙ্গে ইতোপূর্বে পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন শাকিব খান। এবার এতে শুভেচ্ছাদূত হয়ে যোগ দিলেন সাকিব আল হাসান। তবে কোম্পানিটির নতুন ব্র্যান্ড ‘টাইলক্স’র জন্য। শনিবার (৯ মার্চ) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঘটা আয়োজনে শাকিব-সাকিব চুক্তিস্বাক্ষর সেরেছেন।

অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘সাকিব আল হাসান কিংবা শাকিব খান, যে নামে ডাকা হোক; উই আর ব্রাদার। আজকে একটা অলরাউন্ডার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলো বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান শুধুই যুক্ত হয়নি, বরং উচ্ছ্বসিত মনে যুক্ত হয়েছে। কারণ সে-ও বুঝেছে, এটা সত্যিই একটা বিশ্বমানের পণ্য। যেটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। আমরা একসঙ্গে কাজ করবো, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো।’

গত জানুয়ারিতে রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত হন শাকিব খান। প্রতিষ্ঠানটি কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার ও স্কিন কেয়ার ইত্যাদি বিষয়ক পণ্য উৎপাদন ও বাজারজাত করবে।

শাকিব খান সম্প্রতি শেষ করেছেন ‘রাজকুমার’ ছবির কাজ। হিমেল আশরাফ নির্মিত এই ছবি মুক্তি পাবে ঈদুল ফিতরে। ক’দিন পরই তিনি উড়াল দেবেন ভারতের রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে। সেখানে অংশ নেবেন রায়হান রাফী নির্মাণে ‘তুফান’ ছবির চিত্রায়নে। যেটা আসবে ঈদুল আজহায়।

অন্যদিকে সাকিব আল হাসান সম্প্রতি বিপিএল সম্পন্ন করেছেন। ক্রিকেটীয় ব্যস্ততার পাশাপাশি এখন তার রাজনৈতিক ব্যস্ততাও বেশ। কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে জয়ী হয়েছেন। নিজের এলাকা থেকে সংসদ বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে হচ্ছে তাকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামাতে বিজিবি-বিএসএফ ঐকমত্য
Next Article শৈলকুপায় মাটি খুঁড়ে মিলল ১৫ পবিত্র কোরআন শরিফ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?