By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শান্তি-সম্প্রতি বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ’র দায়িত্বশীল আচরণ করা উচিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শান্তি-সম্প্রতি বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ’র দায়িত্বশীল আচরণ করা উচিত
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

শান্তি-সম্প্রতি বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ’র দায়িত্বশীল আচরণ করা উচিত

Last updated: 2023/06/03 at 3:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শান্তি-সম্প্রতি ও সহাবস্থান বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ’র দায়িত্বশীল আচরণ আশা করছে মোংলাবাসী। যারা গণতান্ত্রিক মূল্যবোধ তথা সমতা, ন্যায্যতা, বৈচিত্রময়তা ও মর্যাদায় বিশ্বাসী তারা সংঘাত চায় না। যার যার এলাকায় শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার আহবান মোংলার বসবাসকারীদের। এজন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল হতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার লক্ষে শনিবার সকালে মোংলার রিমঝিম চত্বরে পিস্ ফ্যাসিলেটেটর গ্রুপের (পিএফজি) আয়োজিত মানববন্ধনের আয়োজন করা হয়।

সকাল ১০টায় মানববন্ধনে সভাপতিত্ব করেন পিস্ ফ্যাসিলেটেটর গ্রুফ পিএফজি মোংলার সমন্বয়কারী ও সুজন-র (সুশানের জন্য নাগরিক) সম্পাদক মোঃ নূর আলম শেখ। এসময় বক্তৃতা রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, জাতীয় পার্টির নেতা এরশাদুজ্জামান সেলিম, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ হারুন গাজী, জাসদ নেতা হাবিব মাষ্টার, নারী নেত্রী কমলা সরকার, ইয়ুথ পিস্ এম্বাসেডর শেখ রাসেল, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন আরাফাত, ইয়ুথ পিস্ এম্বাসেডর সুষ্মিতা মন্ডল, ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্রদল নেতা মোঃ নাসির হোসেন ও  ইয়ুথ পিস্ এম্বাসেডর ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসান বাবু সহ আরো অনেকে।

বক্তারা বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শত্রুরা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে তাদের নিজ স্বার্থ হাসিল করতে চায়। মানুষের জীবন-জীবিকাকে হুমকির মধ্যে ফেলে ও শান্তি-সম্প্রীতি বিনষ্ট করে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। পরমত সহিষ্ণুতা, বাক স্বাধীনতা, জনগণের সম্মতির শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি গণতন্ত্র সফলতার অন্যতম শর্তাবলী। বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে বিদেশী হস্তক্ষেপ নয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা চাই। উন্নয়নের রোল মডেলের পাশাপাশি গণতন্ত্রেরও রোল মডেল হতে পারে বাংলাদেশ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ইয়ুথ লিডার, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনের আগে একই দাবীতে মোংলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসে পিএফজি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিস্ ফ্যাসিলেটেটর গ্রুপ মোংলার সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুর্ঘটনার সময় ট্রেনটির গতি ছিল ১২৭ কিলোমিটার, ঢুকেছিল ভুল লাইনে
Next Article বাপা’র উদ্যোগে ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক ভষ্মীভূত কর্মসূচি পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
বাগেরহাট

রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো ধানের আবাদ বৃদ্ধি

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?