By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: বকুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: বকুল
খুলনারাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: বকুল

Last updated: 2024/09/30 at 12:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, পরাজিত পতিত শক্তি শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অপতৎপরতা শুরু করেছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনও প্রকার অপ্রীতিকর ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে, সে বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের অধিকারে বিশ্বাসী বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে খুলনা মহানগরীর প্রত্যেক পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম দিনরাত পাহারার ব্যবস্থা করবে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব ২০২৪ উপলক্ষে খুলনা মহানগর পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে খুলনা মহানগর বিএনপির মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার মন্তব্য করে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানান। বিএনপি বিশ্বাস করে দলমত ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রতিটি নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি ও রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না। আমাদের স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংস্কারবাদী প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি। বিএনপির রাজনীতি হচ্ছে সবাইকে নিয়ে রাজনীতি করা। একটা ভয়াবহ দানবের বিরুদ্ধে একটা অবিশ্বাস্য বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর লড়াই করে বিজয় অর্জন করেছি। এই বিজয় কোনভাবেই নস্যাৎ হতে দেয়া হবে না।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ বক্তা ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, মহানগর পুজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা গোপী কৃষান মুন্ধড়া, সুজিৎ সাহা, ডা. প্রদীপ দেবনাথ, নিত্যনন্দ মন্ডল, ইঞ্জি. সত্যানন্দ দত্ত, ব্রজেন ঢালী প্রমূখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক ভূমিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
Next Article দেশের মানুষ রাজনৈতিকভাবে অধিকার ফিরে পেলেই ছাত্র-জনতার আত্মত্যাগ সফল হবেআজিজুল বারী হেলাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 1 hour ago
খুলনাজেলার খবরমহানগর

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?