By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: শার্শায় ককটেল বিস্ফোরণে আহত ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > শার্শায় ককটেল বিস্ফোরণে আহত ১
যশোর

শার্শায় ককটেল বিস্ফোরণে আহত ১

Last updated: 2025/10/03 at 3:33 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

শহিদ জয়, যশোর : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা কলেজ মোড়ে ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক তরুণ আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত মিনারুল (২২) গোগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

ঘটনার সূত্রপাত হয় গোগা এলাকার “রাজ ব্রিকস” ভাটার জমি লিজের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে। ওই ভাটার মালিক প্রবাসী হযরত আলী। ভাটার মধ্যে স্থানীয় জাহিদ হোসেনের প্রায় দেড় বিঘা জমি রয়েছে। সকালে জাহিদ লিজের টাকা চাইতে গেলে ভাটার দায়িত্বে থাকা সাজু বদ্দি ও তার সহযোগীরা তাকে মারধর করে বের করে দেন।

পরে সন্ধ্যায় স্থানীয় বিএনপি নিয়ন্ত্রিত এক ক্লাবে মীমাংসার বৈঠকের আয়োজন হয়। সেখানে জাহিদসহ জমির মালিকরা গেলে সাজু বদ্দি, রাজু বদ্দি, ডিটু, রাসেলসহ আরও ১০/১৫ জন অতর্কিতে হামলা চালায়। তারা কলেজ মোড় ও আশপাশের এলাকায় ৬/৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন দিকবিদিক ছুটোছুটি করতে থাকে।

খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান ,জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে এলাকাবাসীরা বলেছেন, সাজু বদ্দি, রাজু বদ্দি, ডিটু, রাসেলসহ ১০/১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

জন্মভূমি ডেস্ক October 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় নৌকা বাইচ প্রতিযোগিতায় শত শত জনতার ঢল
Next Article মণিরামপুরে প্রতিপক্ষের দা’এর কোপে নারীর মৃত্যু
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 4 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 4 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে পৃথক ঘটনায় ১০ জন আহত, একজনের অবস্থা গুরুতর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
যশোর

যশোরে ৩৭ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২৪ জন

By জন্মভূমি ডেস্ক 2 days ago
যশোর

যশোরের ৬টি আসনের ৫টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয়

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?