By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শার্শায় বিএনপির দুই নেতার যোগসাজশে চলছে চাঁদাবাজি!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > শার্শায় বিএনপির দুই নেতার যোগসাজশে চলছে চাঁদাবাজি!
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

শার্শায় বিএনপির দুই নেতার যোগসাজশে চলছে চাঁদাবাজি!

Last updated: 2025/02/20 at 9:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের শার্শার বেলতলা কুলবাজার দখল করে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেননি। উল্টো চাঁদার টাকা বিভিন্ন মহলে ভাগাভাগির অভিযোগ উঠেছে। যে কারণে চাঁদাবাজদের দৌরাত্ম আরোও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বিএনপির দুই নেতা মাহামুদ হোসেন,কামরুজ্জামান, সাইফুল ও বাগআঁচড়া মটর শ্রমিক ইউনিয়নের কিছু অসাধু শ্রমিক একত্রিত হয়ে সিলিপের মাধ্যমে ট্রাক প্রতি ২শ টাকা থেকে ৪শ টাকা করে চাঁদা আদায় করছে বলে ট্রাক চালকদের অভিযোগ। চাঁদা না দিলে ট্রাক লোড-আনলোডে বাধা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে বেলতলা কুল বাজার সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে,প্রতিবছর শার্শার বেলতলা বাজারে মৌসুমি বাজার হিসেবে আম ও কুলের পাইকারি বাজার বসে। দুই মৌসুমে বেলতলা বাজারে কোটি কোটি টাকার আম ও কুল পাইকারি বেচাকেনা হয়। আর এ আম ও কুল দেশের বিভিন্ন জেলায় ট্রাক ও পিকআপে সরবরাহ হয়ে থাকে। এই সুযোগে এক শ্রেণির অসাধু মটর শ্রমিক ও তথাকথিত বেলতলা বাজার কমিটির সভাপতি মো. মাহামুদ হোসেন ও সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রতি ট্রাক থেকে ২শ টাকা থেকে ৪শ টাকা করে চাঁদা আদায় করছে। এতে চাঁদার রশিদও দেওয়া হচ্ছে। তাতে লেখা আছে ট্রাক বন্দোবস্তকারী অফিস। ট্রেড লাইসেন্স নং ৬৮৮, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের অন্তর্ভুক্ত। স্থানীয়রা জানান, দীর্ঘ ১৭ বছর আ.লীগ দুর্বৃত্তরা বেলতলা বাজার দখল করে রেখেছিলো। ঐ সময় তারা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি করে আসছিল। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর প্রথমে বেলতলা বাজারে পকেট কমিটির মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয় মো. মাহামুদ হোসেন ও কামরুজ্জামান। তারপর দখলে নেন বেলতলা বাজার। এরপর থেকে ট্রাক থেকে চাঁদা আদায় চালিয়ে যাচ্ছেন তারা। মো. মাহামুদ হোসেন কায়বা ইউনিয়ন বিএনপির সদস্য ও কামরুজ্জামান সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। বেলতলা বাজারে ট্রাক লোড করতে আসা আব্দুল কুদ্দুস নামে এক ট্রাক চালক বলেন, তার কাছ থেকে ২শ টাকা চাঁদা নেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় খড়কুটোর গাদা ও খড়ি এখন কালের স্বাক্ষী
Next Article শার্শায় ছিনতাই হওয়া টাকাসহ আটক ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?