By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শার্শার শহীদ জাবিরের পিতার ওপর হামলা চাঁদাবাজদের মারধর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > শার্শার শহীদ জাবিরের পিতার ওপর হামলা চাঁদাবাজদের মারধর
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

শার্শার শহীদ জাবিরের পিতার ওপর হামলা চাঁদাবাজদের মারধর

Last updated: 2025/04/24 at 9:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
প্রতীকী ছবি........
SHARE
যশোর অফিস : যশোরের শার্শা উপজেলার জামতলা বাজারে চাঁদাবাজদের হাতে লাঞ্ছিত হয়েছেন ৩৬ জুলাই আন্দোলনের শহীদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি নওশের আলী।
বুধবার রাতে বাজারে তাঁর ভাতিজা মিন্টু বিশ্বাসের দোকানে চাঁদাবাজদের হামলার খবর পেয়ে নওশের আলী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাঁকে কিলঘুষি মেরে জামাকাপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনায় বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
জানা গেছে, জামতলা বাজারে মিন্টু বিশ্বাসসহ কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে সামটা ও দেউলী গ্রামের ১৪-১৫ জন দুর্বৃত্ত। হামলার খবর জানানো হলেও বাগআচড়া পুলিশ ফাঁড়ি বিষয়টি আমলে নেয়নি।
বৃহস্পতিবার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নজরে আসে। জেলা প্রশাসকের নির্দেশে ঝিকরগাছা ইউএনও ভূপালী সরকার এবং ওসি বাবলুর রহমান ভুক্তভোগীর বাড়িতে গিয়ে কথা বলেন। নাভারণ সার্কেলের এএসপি নিশাদ আল নাহিয়ান ফোনে বিস্তারিত জেনে মামলা রেকর্ডের নির্দেশ দেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
সিনিয়র করেস্পন্ডেন্ট April 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শ্যামনগর জলবায়ু পরিবর্তনের ইয়ুথ ফোরামের মাসিক সমন্বয় সভা
Next Article যশোরে চার মাদক কারবারি আটক, মাদক ও টাকা উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?