By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: শিল দিয়ে আঘাত করে বাবাকে হত্যা করে পাষণ্ড ছেলে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > শিল দিয়ে আঘাত করে বাবাকে হত্যা করে পাষণ্ড ছেলে
বাগেরহাট

শিল দিয়ে আঘাত করে বাবাকে হত্যা করে পাষণ্ড ছেলে

Last updated: 2023/02/17 at 5:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বৃদ্ধ বাবা মতিউর রহমান হাওলাদার (৭৫)। টাকা চেয়ে না পেয়ে ক্ষীপ্ত হয়ে মশলা পেষা শিল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বাবাকে হত্যা করেন পাষণ্ড ছেলে আলাউদ্দিন (৩৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর জীবনদুয়ারী গ্রামে।
স্বামীকে মারতে দেখে এগিয়ে গেলে মা হনুফা বেগমকেও (৬৫) হত্যার উদ্দেশে তেড়ে যান আলাউদ্দিন। একপর্যায় দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি। ঘাতক আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তার বাবার কাছে টাকা চান আলাউদ্দিন। কিন্তু বাবা টাকা দিতে রাজি না হওয়ায় রান্না ঘর থেকে মশলা পেষা শিল এনে তার বাবার মাথা, হাত ও পায়ে আঘাত করেন। এতে ঘটনাস্থালেই মারা যান মতিউর রহমান। এসময় খবর পেয়ে স্থানীয়রা ছুঁটে গিয়ে ঘাতক ছেলে আলাউদ্দিনকে আটক করে বেধে রাখেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।
উত্তর রাজাপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন খান, প্রতিবেশী নুরুল হক বুলবুল ও লতিফ সরদার জানান, আলাউদ্দিন আলাদা বাড়ি করার জন্য বাবার কাছে টাকা চেয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। এছাড়া নিজে বিয়ে করার জন্যও মা-বাবাকে চাপ দিচ্ছিলেন। কিন্তু তার এসব দাবি মেনে না নেওয়ায় ক্ষোভে বাবাকে হত্যা করতে পারে বলে তাদের ধারণা।
নিহতের বড় ছেলে আবুল বাশার হাওলাদার জানান, তার ভাইয়ের নামে হত্যা মামলা দায়ের করবেন। বাবার হত্যাকারী ভাইয়ের বিচার দাবি করেন তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, নিহতের মাথা, হাত, পায়ে প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের মেঝে থেকে রক্ষাক্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত দুই বছর আগে উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামালের মা হোসনেয়ারা বেগমের একটি পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেন এই আলাউদ্দিন। সেই ঘটনায় শরণখোলা থানায় মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুমেক হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার
Next Article ইবিতে শিক্ষার্থী সংকটের কারণ গুচ্ছ নাকি সমন্বয়হীনতা?
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 4 hours ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 5 hours ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 days ago
জেলার খবরবাগেরহাট

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 days ago
জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?